
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে পুলিশের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ মোট আটজন আহত হয়েছেন। অভিযানে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড়ে এই ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন ও কনস্টেবল আশিক। এ ছাড়া পথচারী হেলালউদ্দিন, ড্রাইভার বাবু এবং এ কে এম শফিউদ্দিন আহত হন। তাঁদের সবাইকে খানপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ‘ফাইটার মনির’-এর মাদক স্পটে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ মাদকসহ ফাইটার মনির, নাইম ও মাসুমকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব আলম আরও বলেন, গ্রেপ্তারের সময় তাঁদের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পাঁচ-ছয়টি গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগানের দুটি গুলি ছোড়ে। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি, ইটের আঘাতেই পুলিশ সদস্যরা আহত হন।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে। উদ্ধার করা মাদকের পরিমাণ পরে জানানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাসদাইর এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একাধিকবার হামলার শিকার হয়েছেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৪ ঘণ্টা আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
৪ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
৫ ঘণ্টা আগে