
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চড়-থাপ্পড়ের জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত কিশোর নারায়ণগঞ্জের ডন চেম্বার এলাকার বাসিন্দা শামীম খানের ছেলে। গতকাল শুক্রবার (২৩ মে) রাত ১০টায় নাসিক ৮ নম্বর ওয়ার্ডের ধনকুণ্ডা ভান্ডারি পুলের ডিএনডি লেকপাড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ শনিবার সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কিশোরের সঙ্গে একই এলাকার আরেকটি গ্রুপের দ্বন্দ্ব ছিল। তারই জেরে এই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাঘাতের পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, ‘প্রাথমিকভাবে জেনেছি, নিহত ছেলেটির সঙ্গে অন্য আরেকটি গ্রুপের ঝামেলা ছিল। সে বিষয়ে উভয়ে সমঝোতা বৈঠকে বসলে ওই বৈঠকেই ছুরিকাঘাত করা হয়। আমরা এখনো পুরো তথ্য পাইনি। বিস্তারিত পরে জানাচ্ছি।’

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার দুই দিন পর থানায় আত্মসমর্পণ করেছেন ছেলে হাসানুর রহমান (২২)। গতকাল রোববার রাত ৯টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন তিনি। এর আগে ঘটনার পর থেকে পলাতক ছিলেন হাসানুর...
৮ মিনিট আগে
পাবনার সাঁথিয়ায় পাওনা টাকা ও ডিঙি নৌকায় ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার বোয়াইমারী গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে...
২১ মিনিট আগে
যশোরের চৌগাছায় পুকুরে ডুবে মামা-ভাগনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার মাগরিবের নামাজের আগে উপজেলার ফুলসারা ইউনিয়নের ফুলসারা ঢালীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
কিশোর অপরাধ ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে চাঁদপুরের আট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে জেলা পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে কয়েকজনের মাদক ও অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে