নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত হাশেম ফুডস কারখানায় অগ্নিকাণ্ডের চতুর্থদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন স্থানীয় সংসদ সদস্য, পাট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। পুড়ে যাওয়া ভবনটি আজ রোববার দুপুর ১২টায় পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, `এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ প্রমাণ হলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।' এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।
এদিকে মন্ত্রীর ঘটনাস্থল পরিদর্শনকে ঘিরে ব্যাপক গণজমায়েত সৃষ্টি হয়েছে। তার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের নেতারাসহ শতাধিক কর্মী উপস্থিত হন। করোনা পরিস্থিতিতে সরকার ঘোষিত জনসমাগমের নিষেধাজ্ঞা থাকলেও আজ সেটা মানা হয়নি। গোলাম দস্তগীর গাজীর সঙ্গে আসা নেতা–কর্মীদের কারও মাঝেই সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি।
এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজীর আহমেদ আজকের পত্রিকা কে বলেন, `অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে গিয়ে তার সঙ্গে এত গণজমায়েত হওয়াটা আইনের ব্যত্যয় ঘটেছে। এতে করে সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।'
বেনজীর আহমেদ জানান, একজন দায়িত্বশীল ব্যক্তির এমনটা করা উচিত হয়নি। এতে ২০১৮ সালের সংক্রামক ব্যাধি আইন ভঙ্গ হয়েছে বলেও মনে করেন তিনি।

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় আন্ডারপাসের সামনে এ দুর্ঘটনা ঘটে...
১৬ মিনিট আগে
সারের সংকট নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দাবি, সারের কোনো সংকট নেই। তবে ডিলারদের দাবি, কৃষকের চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় সবাইকে একসঙ্গে প্রয়োজনীয় সার দেওয়া সম্ভব হচ্ছে না। আর কৃষকেরা বলছেন, তাঁরা পর্যাপ্ত সারা পাচ্ছেন না।
৬ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ দীর্ঘদিনের। স্বজনদের অভিযোগ, টাকা না দিলে মুমূর্ষু রোগীকেও ট্রলি দেওয়া হয় না। এমন অভিযোগের মধ্যেই মুমূর্ষু তিন বছরের শিশু সাফা মারওয়াকে ট্রলি না দিয়ে কোলে করে হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে নেওয়ার ৩২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক...
৬ ঘণ্টা আগে
খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৫৫) গুলি করে হত্যার এক দিন পর গত সোমবার রূপসায় আক্তার ঢালীকে (৫৮) গুলি করে হত্যা করা হয়। পরপর পাশাপাশি দুই উপজেলায় দুই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর এলাকায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে