নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ‘মহররম মাসে আশুরার দিনে বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করেছে। তাদের বিচারের জন্য আল্লাহই যথেষ্ট। তারা আগের মতো জ্বালাও-পোড়াও করতে চাইলে পাল্টা আঘাত করব না। আল্লাহ সর্ব শক্তিমান, তিনিই দেখবেন।’
আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ শেষে পারিবারিক কবর জিয়ারত করেন শামীম ওসমান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
শামীম ওসমান বলেন, ‘শয়তানের কাজ জ্বালাও-পোড়াও করা। মানুষ শয়তানের প্ররোচণায় পড়ে এই কাজ করে। আল্লাহর রহমতের কাছে শয়তানের কুমন্ত্রণা টিকবে না। আমাদের দেশের জনগণের কাছে বিচার দেব আমরা। জনগণই সঠিক বিচার করবে। ভোটের মাধ্যমে জনগণ রায় দেবে।’
কবর জিয়ারত প্রসঙ্গে বলেন, ‘আগামী শনিবার আমার বড় ভাই সেলিম ওসমানের অস্ত্রোপচার হবে। অপারেশনের আগে তিনি বাবা-মায়ের কবর জিয়ারত করে যেতে পারেননি। সেই কারণেই আমি কবর জিয়ারত করলাম। পরিবারসহ সবার জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছি।’

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নয়টি ঘর নির্মিত হয়েছে দেড় বছর আগে। ২০২৪ সালের ৫ আগস্টের আগে ভূমিহীনদের ঘরের জন্য ইট আনা হয়েছিল ওই দুই এলাকায় নির্ধারিত খাসজমিতে।
২ ঘণ্টা আগে
প্রায় ১৭০ বছর ধরে চা উৎপাদিত হচ্ছে বাংলাদেশে। সময় যত যাচ্ছে, চা চাষাবাদে আধুনিকতার ছোঁয়া লাগায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বাড়ছে। তবে চা উৎপাদন বাড়লেও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় চাপে আছে শিল্পটি...
২ ঘণ্টা আগে
দেশের ৮টি শহরে সরকার গত সপ্তাহে উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাদের নিয়োগ দিলেও বরিশালের সিদ্ধান্ত আটকে গেছে। বিএনপির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে চার নেতার নাম প্রস্তাব আকারে পৌঁছায় সরকারের উচ্চপর্যায়ে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহা শেষ হয়েছে এক মাসও পেরোয়নি! কিন্তু লায়ন সিনেমাসে ছবির বদলে দর্শক দেখবেন বিশ্বকাপ ফুটবলের বাছাই করা ম্যাচ। লায়নের মতো সিনেপ্লেক্স, একক পর্দার সিনেমা হল—কোনো জায়গায় ঈদের ছবিতে তেমন দর্শক না থাকার অভিযোগ সংশ্লিষ্টদের।
২ ঘণ্টা আগে