
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) যানজট নিরসনে নিয়োজিত কর্মীদের ওপর হামলা চালিয়েছে অনুমোদনহীন অটোরিকশার চালকেরা। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলার পর সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে হামলাকারীরা।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় হামলার এ ঘটনা ঘটে। এর আগে, সকাল থেকেই অনুমোদনহীন অটোরিকশা চলাচলের দাবিতে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে বিক্ষোভ করছিলেন ইজিবাইকচালকেরা। একপর্যায়ে তাঁরা ভবনের ভেতরে ঢুকে হামলা চালায় ও ইট পাটকেল নিক্ষেপ করে।
আহত যানজট নিরসনকারী কর্মীরা জানায়, নিবন্ধনহীন অটোচালকেরা শহরে চলাচলের দাবিতে আন্দোলন করছিলেন। অন্য দিকে যানজট নিরসন কর্মীরা তাঁদের নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন সড়কে। হঠাৎ আন্দোলনকারীরা চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন। প্রাণ বাঁচাতে নগর ভবনের ভেতর প্রবেশ করলে হামলাকারীরাও ভেতরে ঢুকে হামলা চালায়।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন বলেন, বিনা উসকানিতে এই হামলা চালানো হয়েছে। আমাদের কর্মকর্তা-কর্মচারী এবং যানজট নিরসনে নিয়োজিত ছাত্র প্রতিনিধিদের ওপর আক্রমণ করেছে ইজিবাইক চালকেরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাঁদের নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন অটোরিকশা বন্ধে সিটি করপোরেশন লাইসেন্স চালু করে। এর মাধ্যমে অটোচালকদের যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং সড়কে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছে নাসিক। তবে নিবন্ধনবিহীন অটোচালকেরা পূর্বের ন্যায় নিবন্ধন ছাড়াই শহরে চলাচলের দাবি জানিয়ে আসছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা হবে, উপজেলা পর্যায়েও হবে তথ্য কমপ্লেক্স। গণমাধ্যমের স্বাধীনতা আছে, স্বাধীনতা থাকবে।
১৫ মিনিট আগে
লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঁচ তরুণের পরিবারে কান্না থামছে না। তাঁদের মধ্যে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের আমিনুর রহমানের ছয় বছরের অবুঝ শিশু আনজুম মাহারের আর্তনাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
৩৮ মিনিট আগে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
৩৯ মিনিট আগে
রাজধানীর গেন্ডারিয়া রেলওয়ে স্টেশনে ট্রেনের ছাদ থেকে পড়ে আরশাদুল (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত আরশাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। প্রত্যক্ষদর্শী সূত্র বলেছে, কিশোরটি নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ছাদে ছিল।
৪২ মিনিট আগে