
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে ডাকাত সরদার সাহেব আলী (৪৫) মারা গেছেন।
আজ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৪ নম্বর ওয়ার্ডের বউবাজারসংলগ্ন আল ইত্তেহাদ টাওয়ারের সামনে তাঁকে গুলি করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় রনি ও রংমিস্ত্রি আসলাম নামের সাহেব আলীর দুই সহযোগী একত্র হয়ে সন্ধ্যা ৬টার সময় বউবাজার এলাকায় সাহেব আলীকে গুলি করেন।
এ সময় তাঁদের ছোড়া গুলি সাহেব আলীর মাথায় ও বুকে গিয়ে লাগে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হলে স্থানীয় বাসিন্দারা তাঁকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি এমদাদুল হক বলেন, নিহত সাহেব আলী তাঁর সহযোগী রনি ও আসলামের দ্বারা হত্যার শিকার হয়েছেন। তাঁর মাথায় গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, নিহত ডাকাত সরদার সিদ্ধিরগঞ্জের ত্রাস হিসেবে আলোচিত। তাঁর ও তাঁর সহযোগীদের একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালানোর ঘটনা রয়েছে। থানা-পুলিশের তথ্যমতে, তাঁর বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মোশাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের মসলন্দপুর এলাকা থেকে এলাকাবাসী তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর আগে বিকেলে শিশুটির মা বাদী হয়ে এ ঘটনায় অভিযোগ করেন।
১৩ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক শুভ চন্দ্র বর্মণকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করার জন্য অভিযোগ বিবরণী প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগে
জীবদ্দশায় ছেলেকে জমি লিখে দেওয়া এবং মেয়েদের সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে এক বৃদ্ধের মৃত্যুর পর জানাজা ও দাফন আটকে দেওয়ার ঘটনা ঘটেছে। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার দাবি তুলে জানাজায় আপত্তি জানান তাঁর মেয়ে।
২৫ মিনিট আগে