
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ প্রসঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, পরিস্থিতির যদি অবনতি হয়, তবে আমাদের শ্রমিকেরা দেশে ফিরলে তাঁদের কর্মসংস্থান কিংবা তাঁদের ক্ষতিপূরণ বা তাঁদের কল্যাণের জন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরল হক নুর। নারায়ণগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
নুরুল হক নুর বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপিসহ আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছিলাম। কাজেই এ সরকার কারও প্রতিপক্ষ নয়, এ সরকার আমাদের সবার সরকার। বাংলাদেশের ভবিষ্যতের জন্য বাংলাদেশের পুনর্গঠনের জন্য এই সরকারকে আমাদের সফল করতে হবে।’
প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা জিয়াউর রহমানকে পেয়েছি। এখন তাঁর সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সেই দর্শন, সেই কর্মস্পৃহা, উদ্দীপনায় দেখতে পাই। সরকারি দল, বিরোধী দল, নাগরিক সমাজ, যদি আমরা সরকারকে সহযোগিতা করি, তাহলে তারেক রহমানের নেতৃত্বে বেশি দিন প্রয়োজন হবে না, আগামী ৫ বছরের মধ্যে বাংলাদেশকে আমরা একটা ট্র্যাকে তুলতে পারব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সভাপতি তরিকুল সুজন, গণঅধিকার পরিষদ মহানগরের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলার সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন প্রমুখ।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। মিছিল শেষে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এ সময় একটি ব্যানার উদ্ধার করা হয়।
২৯ মিনিট আগে
ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর নজরে আসার পর পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।
৩৭ মিনিট আগে
বাগেরহাটের চিতলমারী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রির জন্য দাখিল করা একটি নথিতে ৮টি অনলাইন জাল দাখিলা (ভূমি উন্নয়ন করের রশিদ) শনাক্ত করা হয়েছে। জাল দাখিলা শনাক্ত হওয়ায় ওই জমির রেজিস্ট্রি স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশমুখ থেকে দোতলায় উঠতেই চোখে পড়ে সিঁড়ির নিচে তালাবদ্ধ একটি ঘর। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় সেই তালায় ধরেছে চরম মরিচা। ঘরের ভেতরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের একমাত্র জেনারেটরটি। দেখতে দেখতে আটটি বছর পেরিয়ে গেলেও জেনারেটরটি চালুর কোনো উদ্যোগ...
১ ঘণ্টা আগে