
নারায়ণগঞ্জের আড়াইহাজারে গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন নারী স্বজনেরা। এ সময় তাঁদের হেনস্তার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে। আজ সোমবার আড়াইহাজার থানার গেটে এ ঘটনা ঘটে।
এর আগে গতকাল রোববার রাতে উপজেলার কল্যান্দী এলাকা থেকে ছাত্রলীগ নেতা সাগর হাসানকে গ্রেপ্তারের কথা জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন।
গ্রেপ্তার সাগর সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, সাগর দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি। তাঁর বিরুদ্ধে একটি ঋণখেলাপি মামলার ওয়ারেন্টও রয়েছে। তিন মামলাতেই গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে গ্রেপ্তারের পর আজ সকালে সাগরকে ছাড়িয়ে নিতে থানার সামনে জড়ো হন তাঁর স্বজনেরা। পরে তাঁরা সাগরকে ‘নির্দোষ’ দাবি করে থানার সামনে উচ্চবাচ্য করেন। একপর্যায়ে থানার প্রধান ফটক বন্ধ করে দেয় পুলিশ। কিছুক্ষণ পর বিএনপি-ছাত্রদলের নারী কর্মীরা এসে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে এক নারী বলেন, ‘আমরা বাড়ির নারীরা থানায় গিয়ে জানতে চেয়েছি, কোন মামলায় সাগরকে গ্রেপ্তার করা হইছে। কিন্তু পুলিশ যখন তথ্য দিচ্ছিল না, উল্টো বিএনপির লোকজনকে খবর দিয়ে আমাদের ওপর হামলা করিয়েছে।’
এ বিষয়ে ওসি এনায়েত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগ নেতার নারী স্বজনেরা থানার সামনে হট্টগোল করছিল। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নারী কর্মীরা থানার সামনে এলে তাঁদের সঙ্গে ধস্তাধস্তি হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। থানার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।’

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২২ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে