রূপগঞ্জের ঘটনা যা দেখলাম, শুনলাম—খুবই অমানবিক। গণমাধ্যমের সংবাদে দেখলাম, ওখানে ঘটনার সময় মূল গেট তালাবদ্ধ ছিল। আমরা নিরাপত্তা বলি না, বলি সুরক্ষা। কারণ আমাদের শ্রম আইনে সুরক্ষার কথা বলা হয়েছে। এখনো সুরক্ষা সংস্কৃতি আমাদের কলকারখানায় গড়ে ওঠেনি। এটার জন্য আরও ব্যাপকভাবে সবাইকে উৎসাহিত করা উচিত। প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা দরকার।
কারখানার জন্য সুরক্ষা হলো প্রথম। এখানে তালাবদ্ধ না থাকলে অনেকেই বের হতে পারত। এখন আবার দেখলাম কারখানার মালিক বলছেন, তিনি দায়ী নন। তালাবদ্ধ রাখা তো হত্যার শামিল। এটা নিয়ে আরও তদন্ত করা দরকার।
কলকারখানায় সুরক্ষা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার জন্য শ্রম আইনে মালিকের কম শাস্তির বিধান রাখা হয়েছে। তবে পেনাল কোডে শাস্তির বিধান রয়েছে, যা সবার জন্য প্রযোজ্য। কারও অবহেলার জন্য মৃত্যু হলে পেনাল কোডে নির্দিষ্ট ধারা রয়েছে। আর শ্রম আইনে এই ধারার পরিবর্তন প্রয়োজন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ব্যাপক ক্ষমতা নেই। তারা পারে শুধু পরিদর্শন করতে। আর অসংগতি দেখলে বলতে পারবে উৎপাদন বন্ধ রাখতে। এর বেশি কিছু না।
আমি দায়িত্বে থাকাকালে রানা প্লাজা দুর্ঘটনার সময়ে সুরক্ষা বিষয়ে অনেক কাজ করেছিলাম। দেশে সুরক্ষার সংস্কৃতি তৈরিতে প্রতিবছরের ২৮ এপ্রিল সেফটি ডে শুরু করলাম। কিন্তু দুঃখজনক হলো, কলকারখানার মালিক শ্রেণি তা বাস্তবায়নে বরাবরই উদাসীন।
বারবার বলার পরে আমাদের তৈরি পোশাকশিল্পে সুরক্ষা বিষয়টি এখন গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে উন্নতি হচ্ছে অনেক। এর বাইরে যে কলকারখানাগুলো রয়েছে, সেগুলোর সুরক্ষা নিশ্চিত করা। এটার জন্য সরকার একটি প্রকল্প শুরু করেছে যতটুকু জানি। এটা হলে রাসায়নিক কারখানা, দাহ্য পদার্থের গুদামসহ যেসব কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, সেগুলোর সঠিক ধারণা নিয়ে সুরক্ষা নিশ্চিত করার জন্য সুরক্ষা নির্দেশনা তৈরি। সেটার বাস্তবায়ন হলে কারখানা সেক্টরেও উন্নতি হবে।
মালিকদের বুঝতে হবে। কারখানায় সুরক্ষা নিশ্চিতও একটা বিনিয়োগ। নিরাপদ বোধ করলে শ্রমিকদের কাজে আগ্রহ বাড়বে। এতে উৎপাদন ও আয় বৃদ্ধি পাবে তাঁদের। কিন্তু তাঁরা সেই অঙ্ক বোঝেন না। খোঁজেন লাভ। তাঁরা সচেতন না হলে, প্রতিবার দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর সংখ্যা বাড়বেই। এতিম হবে শিশুরা, স্বামীহারা হবেন নারীরা আর সন্তানহারা হবেন মা–বাবারা।
সৈয়দ আহম্মদ
সাবেক মহাপরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন নিয়োগ পাওয়া উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের নির্দেশে স্থগিত করা হয়েছিল ১ হাজার ৮৭ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা। তবে বেতন-ভাতা ছাড়ের দাবিতে বুধবার (৭ অক্টোবর) সকালে সোনালী ব্যাংক...
৮ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। ওই অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে কথা বলতে শোনা যায় বলে জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ধনু নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামের এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই-শিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠ
২৫ মিনিট আগে
মা নেই। আট মাস আগে চার বছরের ছেলে নাঈমকে রেখে অন্যের হাত ধরে চলে গেছেন তিনি। এরপর দিনমজুর বাবা স্বপনের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল ছোট্ট নাঈম। অভাবের সংসারে কাজের সময় ছেলেকে একা রেখে যাওয়ার সুযোগ ছিল না। তাই কাঠবোঝাই ভ্যান চালানোর সময়ও ছেলেকে সঙ্গে রাখতেন স্বপন। কিন্তু সেই ভ্যানেই প্রাণ গেল তাঁর। আর এখন ম
৩০ মিনিট আগে