
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক গৃহবধূকে হত্যার দায়ে তাঁর স্বামী পরিচয় দেওয়া এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত লুৎফর রহমান (৩৩) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশার বাসিন্দা। অন্যদিকে নিহত নাজমা আক্তার রিতু ব্রাহ্মণবাড়িয়া সদরের পৈরতলার আবুল হাসেমের মেয়ে।
মামলার বরাতে আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান জানান, স্বামী নজরুল ইসলাম ওরফে নাদিমের সঙ্গে বনিবনা না হওয়ায় রিতু আলাদা থাকতেন। বিয়ে বিচ্ছিন্ন না করেই তিনি লুৎফরকে স্বামী পরিচয় দিয়ে সিদ্ধিরগঞ্জে বসবাস করতেন। ২০১৮ সালের ২২ জুন রিতুকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যান লুৎফর।
এ ঘটনায় রিতুর ভাই আব্দুর রশিদ বাদী হয়ে মামলা করেন। মামলায় আসামি করা হয় রিতুর স্বামী নজরুলকে। পরে পুলিশের তদন্তে উঠে আসে, নজরুলের নাম ব্যবহার করে লুৎফরের সঙ্গে থাকতেন রিতু। তিনিই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তাই আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। অন্যদিকে নজরুলকে বেকসুর খালাস দেওয়া হয়।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চোর আটকের ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার ঘাঘরকান্দা-ব্যাপারীপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জের গজারিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর বলাকী গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে স্থানীয় বিএনপির কার্যালয়সহ কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রাজধানী রিয়াদে উটের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। নিহত ব্যক্তিরা হলেন হারুনুর রশিদ হারুন ও রাসেল হোসেন। তাঁরা লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী এলাকার বাসিন্দা।
৩ ঘণ্টা আগে
প্রখ্যাত গণসংগীতশিল্পী, গীতিকার ও সংগীতশিক্ষক কামরুদ্দীন আবসারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কামরুদ্দীন আবসারের মরদেহ আনা হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনপর্ব চলে।
৪ ঘণ্টা আগে