
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিনটেক্স লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৪০ জন।
আজ বুধবার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষস্থল থেকে ১০ জনকে আটক করেছে পুলিশ।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানান, রবিনটেক্স নামের পোশাক কারখানাটিতে প্রায় ৮ হাজার শ্রমিক কাজ করেন। ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখা হয়। কিন্তু বন্ধের মধ্যে ২৮ মার্চ বিনা নোটিশে ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। এ ছাড়া কারখানা বন্ধের আগে শ্রমিকদের ৬৫ শতাংশ বোনাস দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয় ৫০ শতাংশ। পূর্ণ বেতনের বদলে ২০ দিনের বেতন দেওয়া হয়।
গতকাল মঙ্গলবার কারখানা খোলার দিন শ্রমিকেরা ছাঁটাইয়ের কারণ জানতে চাইলে মালিকপক্ষ টালবাহানা শুরু করে। এ সময় শ্রমিকেরা ছাঁটাইয়ের প্রতিবাদ জানান এবং বেতন–বোনাস পরিশোধের দাবি জানান।

আজ শ্রমিকেরা এই দাবিতে আন্দোলন শুরু করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে বাগ্বিতণ্ডা শুরু হলে লাঠিপেটা করে পুলিশ।
দুপুর ১২টার পর শ্রমিকেরা ঢাকা-সিলেট মহাসড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করেন। মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ শুরু হয়। ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের ওপর। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর ৩টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথ বাহিনী।

ঘটনাস্থলে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে এসেছি। শ্রমিকেরা যে দাবি জানিয়েছে, তা নিয়ে আজকেই মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।’
সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি শান্ত করতে সক্ষম হয়েছি। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের দাবি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।’

বর্ষা এলেই মৌলভীবাজারের টিলা-পাহাড়ঘেরা জনপদে নেমে আসে আতঙ্ক। তবু ঝুঁকি নিয়ে এসব স্থানে বসবাস করছে অন্তত ৫০ হাজার মানুষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত চার বছরে টিলাধসে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরপরও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোর নিরাপদ পুনর্বাসনে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
গর্ভাবস্থার শুরু থেকে ঠাকুরগাঁও মা ও শিশুকল্যাণ কেন্দ্রে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন রাশেদা আক্তার। চিকিৎসকদের আশ্বাস আর সাশ্রয়ী খরচের কথা ভেবে আশা করেছিলেন, সরকারি এ প্রতিষ্ঠানেই নিরাপদে জন্ম নেবে তাঁর সন্তান। কিন্তু প্রসববেদনা নিয়ে গত বৃহস্পতিবার তিনি হাসপাতালে পৌঁছার পর আশাহত হন।
৫ ঘণ্টা আগে
মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় গুরুতর আহত আমিরুল মোল্যা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামে অন্তত ১০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগে
পাবনা শহরে রয়েছে অসংখ্য পুকুর, দিঘি ও প্রাকৃতিক জলাধার। একসময় এসব জলাধার ছিল সুপেয় পানির প্রধান উৎস, ভূগর্ভস্থ পানির ভারসাম্য রক্ষার কার্যকর মাধ্যম এবং নগরীর সৌন্দর্যের অনন্য নিদর্শন। কিন্তু দখল, দূষণ ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব জলাধার হারিয়ে যাওয়ার পথে।
৬ ঘণ্টা আগে