নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রতিবেশীর বিড়াল কবুতরের বাচ্চা খেয়ে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে আহত নাসির উদ্দীন নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দী গ্রামের আমজাদ আলীর ছেলে নাসির উদ্দীন মারা যায়।
নিহতের ভাই আক্তার হোসেন বলেন, গত রোববার কবুতরের বাচ্চা পাশের বাড়ির আসাদুল্লাহর বিড়াল খেয়ে ফেললে বিচার দিতে যাওয়ায় তাদের মারধর করে। এতে গুরুতর আহত হয় নাসির। পরে তাকে উদ্ধার করে প্রো-অ্যাকটিভ হাসপাতালে ভর্তি করে। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান জানান, মারামারি ঘটনায় দুই দিন আগে সোনারগাঁ থানা একটি অভিযোগ করেন। আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত নাসির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে।
২২ মিনিট আগে
এজাহারের অভিযোগ অনুযায়ী, দোকানে আইনি কার্যক্রম শুরুর পর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রেনুর নেতৃত্বে সাজু, বাবলুসহ সাত-আটজন সেখানে জড়ো হন। একপর্যায়ে তাঁরা আভিযানিক দলের সদস্যদের ঘিরে ফেলেন।
১ ঘণ্টা আগে
ইবনে মিজান বলেন, রাতে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় রয়েছে। ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
৫ ঘণ্টা আগে