Ajker Patrika

দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
দেশসেরা প্রধান শিক্ষক সোনারগাঁয়ের বি আর বিলকিস
ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। ছবি: সংগৃহীত

দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি আর বিলকিস। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন। আজ শনিবার এ প্রতিযোগিতার ফল ঘোষণা করা হয়। ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীতে আনুষ্ঠানিকভাবে এ পদক প্রদান করবেন বলে জানা গেছে।

বি আর বিলকিস এর আগে ১২ বার উপজেলা পর্যায়ে, ৮ বার জেলা পর্যায়ে এবং ৪ বার বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

প্রধান শিক্ষকের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, উপজেলা শিক্ষক সমিতি ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এ ব্যাপারে বি আর বিলকিস বলেন, ‘সবার অনুপ্রেরণা, ভালোবাসা ও সমর্থন আমাকে এ অবস্থানে নিয়ে এসেছে। এ জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিক্ষার মানোন্নয়নে আমার কাজ অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত