
নারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন হত্যার পর ড্রামে গুম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও তাঁর মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করার পাশাপাশি বাকি জড়িতদের নাম ও লাশ গুমের পুরো ঘটনা তুলে ধরেছে সাবিনা।
পুলিশ জানায়, সাবিনা তাঁর পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে নয়নকে হত্যা করেন। এরপর ইয়াবা সেবন করে লাশ টুকরো করে ড্রামে গুম করেন। এ ঘটনায় জড়িত আরও কয়েকজন আসামির নাম উঠে আসার পর তাঁদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের আদালত পুলিশের পরিদর্শক আতাউর রহমান। তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাতের আদালতে এই জবানবন্দি প্রদান করে সাবিনা ও তাঁর মেয়ে।
পুলিশের বরাতে জানা যায়, সাবিনা ও নয়ন ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় একটি ফ্ল্যাটে বসবাস করতেন। হত্যার শিকার নয়ন তিন বছর ধরে মাদক মামলায় কারাগারে ছিলেন। এ সময় সাবিনার সঙ্গে পরকীয়ায় জড়ান রাসেল ওরফে ঠোঙ্গা রাসেলের সঙ্গে। তাঁরা একসঙ্গে বসে ইয়াবা সেবন করতেন। জামিনে বেরিয়ে আসার পর নয়ন বিষয়টি জানতে পারে এবং এ নিয়ে দুজনের কয়েকবার ঝগড়া হয়।
৫ সেপ্টেম্বর বেলা ১১টায় সাবিনার মোবাইলে রাসেল ফোন দেয়। বিষয়টি নয়ন দেখে ফেললে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে সাবিনাকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে নয়ন। মারধরের ক্ষিপ্ত হয়ে সাবিনা অন্য আরেকটি ফোন দিয়ে রাসেলকে বাসায় আসতে বলেন। রাসেল বাসার সামনে এলে নয়ন ও রাসেলের মধ্যে ঝগড়া শুরু হয়।
একপর্যায়ে মধ্যে সাবিনা দুজনকে ফ্ল্যাটের একটি রুমে নিয়ে যায়। সেখানে একটি স্টিলের লাঠি দিয়ে নয়নের মাথায় আঘাত করেন সাবিনা। এতে নয়ন সংজ্ঞাহীন হয়ে পড়লে রাসেল সুইচ গিয়ার দিয়ে শরীরে আঘাত করে নয়নের মৃত্যু নিশ্চিত করে। ঘটনার সময় সাবিনার প্রথম ঘরের দুই মেয়ে পাশের রুমেই অবস্থান করছিল।
ঘটনার দিন সন্ধ্যার পর মেয়েদের তাদের নানির বাসায় রেখে আসে সাবিনা। সারা রাত সাবিনা ও রাসেল রাস্তায় ঘোরাফেরা করতে থাকে। পরদিন রাসেল তার বন্ধু চয়নের কাছে পুরো ঘটনা জানায় এবং সাহায্য চায়। এ সময় চয়ন তাকে লাশ গুমের পরামর্শ দেন। পরিকল্পনা অনুযায়ী হ্যাক্সো ব্লেড, স্কচটেপ কিনে আনেন।
এরপর ফ্ল্যাটে গিয়ে তিনজন মিলে লাশের পাশে বসে ১০-১৫টি ইয়াবা সেবন করে। এরপর হ্যাক্সো ব্লেড দিয়ে নয়নের দুই পা বিচ্ছিন্ন করে ফেলা হয়। শরীরের ওপরের অংশ ড্রামে ভরে এবং পা দুটো প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে তোশক দিয়ে ঢেকে রাখে। ড্রামভর্তি লাশ একটি অটোরিকশায় করে নিয়ে এসে শিয়াচর এলাকায় ফেলে যায়। আর পা দুটো চনয় ও তাঁর দুই সহযোগী নোমান ও সামির পিলকুনী প্রাইমারি স্কুলের পাশে ফেলে যায়।
উল্লেখ্য, গত মঙ্গলবার নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর এলাকায় ড্রামের ভেতর থেকে দুই পা বিচ্ছিন্ন একটি লাশ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের ফিংগার প্রিন্টের মাধ্যমে পুলিশ পরিচয় শনাক্ত করে। কয়েক ঘণ্টার ব্যবধানে এই ঘটনায় জড়িত সাত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে