Ajker Patrika

নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২: ৩৪
নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ার শেল নিক্ষেপ
ফতুল্লার কাঠেরপুল এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের টিয়ার শেল নিক্ষেপ। ছবি: আজকের পত্রিকা

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। তবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় পুলিশ ও শ্রমিকের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় পুলিশ ও শ্রমিকের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছবি: আজকের পত্রিকা

আজ বুধবার বেলা ১১টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকায় শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় পুলিশ ও শ্রমিকের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় পুলিশ ও শ্রমিকের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছবি: আজকের পত্রিকা

এর আগে একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবার ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। তাঁদের অবরোধের কারণে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় চরম ভোগান্তি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত