নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হলেন নানা আকরাম মোল্যা (৬০)। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্ব চরকালনা এলাকায় মধুমতী রেলসেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামের খালেক মোল্যার ছেলে।
পুলিশ ও নিহত আকরামের স্বজনদের সূত্রে জানা গেছে, আকরাম মোল্যা তাঁর নাতিকে স্কুলে দিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। আকরাম মোল্যা কানে কম শুনতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, পুলিশ আকরামের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
১৭ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
২৮ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে