নড়াইলে বিয়ের গেটে বরকে বরণ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কনের চাচার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার কলোড়া ইউনিয়নের মুসুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নকুল মল্লিক (৫৩) ওই গ্রামের মৃত সতীশ চন্দ্র মল্লিকের ছেলে।
পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, মুসুড়ি গ্রামে ভাতিজির বিয়ের অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। একই উপজেলার ধোপাখোলা এলাকা থেকে বরযাত্রী রাত ৮টার দিকে বিয়েবাড়িতে পৌঁছালে বরকে বরণ করার প্রস্তুতি চলছিল।
এ সময় কনের চাচা নকুল মল্লিক অন্যদের সঙ্গে বিয়ের গেটে যান। সেখানে বিয়েবাড়ির আলোকসজ্জার বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতায়িত হন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নকুল মল্লিকের মৃত্যুর ঘটনায় বিয়েবাড়ির আনন্দের পরিবেশ শোকে রূপ নেয়। স্বজন ও উপস্থিত অতিথিদের মধ্যে কান্নার রোল পড়ে যায়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া একই পরিবারের তিন সদস্যের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত খোকন শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কমল পাত্র।
৪ মিনিট আগে
নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বড় বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
২১ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এসআই মো. মোরশেদ আলমকে কুপিয়ে জখম করেন ডাকাত দলের সদস্যরা।
২৩ মিনিট আগে