
নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের টাকা দিতে না পারায় ১৪ মাস যাবৎ সুবর্ণা খাতুন (২৩) নামে এক গৃহবধূ ঘরছাড়া। গতকাল শুক্রবার রাতে তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করেন তিনি। সুবর্ণা খাতুন উপজেলার পাঁড়ইল ইউনিয়নের রাওতাল গ্রামের বাদল মণ্ডলের মেয়ে।
আসামিরা হলেন সুবর্ণা খাতুনের স্বামী কাজল আলী (২৭), সহযোগী সাদেকুল ইসলাম (৩৫) ও তাঁর স্ত্রী চাম্পা খাতুন (৩০)।
এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে সুবর্ণা খাতুনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার হাকরইল গ্রামের এন্তাজ আলীর ছেলে কাজল আলীর সঙ্গে বিয়ে হয়। তাঁদের দেড় বছরের মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য চাপ দিতে থাকেন তাঁর স্বামী। বিভিন্ন সময়ে স্বামীকে এক লাখ টাকা এনে দেন সুবর্ণা খাতুন। এরপর আরও দেড় লাখ টাকা দাবি করেন কাজল আলী। সুবর্ণা খাতুনের পরিবার টাকা দিতে না পারায় ১৪ মাস ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তিনি। বিভিন্ন সময়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য চেষ্টা করা হলেও যৌতুকের টাকা না দেওয়ায় সুবর্ণা আর স্বামীর ঘরে ফিরতে পারেননি।
এ বিষয়ে সুবর্ণা খাতুন বলেন, `বিয়ের পর থেকেই টাকার জন্য চাপ দিতে থাকেন কাজল। এক লাখ টাকা দেওয়া হলেও আরও টাকার জন্য চাপ দেন। আমার বাবার সামর্থ্য না থাকায় বাড়তি টাকার আবদার মেটাতে পারেননি। ফলে ১৪ মাস ধরে বাবার বাড়িতে থাকতে হচ্ছে। এ ছাড়া টাকার জন্য আমার ওপর নির্মম অত্যাচার চালাতেন কাজল। এমনকি নতুন করে বিয়ে করবে বলে হুমকি দিতেন। এখন লোকমুখে শুনছি, আরেকটি বিয়েও নাকি করেছেন তিনি।'
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী তানভীরকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
৪৪ মিনিট আগে
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের একজন আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম সুমন কাজী (৩৫)। তিনি হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনশ্রী ডি ব্লকের আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে...
১ ঘণ্টা আগে
ছাত্রদল নেতা ইমরান হোসেন সোহাগ তাঁর কয়েকজন বন্ধুকে নিয়ে সাঁড়াগোপালপুর রেললাইনের পাশে একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী সেখানে এসে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুলি করে। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। পরে তারা পার্শ্ববর্তী রেললাইনের পাশ দিয়ে পালিয়ে যায়।
১ ঘণ্টা আগে
গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যায় শাকিল তাঁকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইন এলাকায় ডেকে নেন। সেখানে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন আসামি তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় শুভ মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে...
২ ঘণ্টা আগে