নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ চত্বরের সৌন্দর্য বর্ধন করতে নির্মাণ করা হয়েছে পানির মিউজিক্যাল ফোয়ারা, ফুলবাগান, বসার জায়গা। মসজিদকে দৃষ্টিনন্দন করতে উত্তরপাশের ফাঁকা জায়গায় এসব নির্মাণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১২টার দিকে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক অনলাইনে যুক্ত হয়ে চত্বরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।
মসজিদের নিজস্ব অর্থায়নে এ কাজ বাস্তবায়ন করেছে মসজিদ কমিটি। এতে ব্যয় হয়েছে প্রায় ২২ লাখ টাকা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিদ উদ্দিন মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী শাইদুল ইসলাম মিঞা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি ও ইউএনও আবু বাক্কার সিদ্দিক বলেন, কুসুম্বা শাহী মসজিদ দর্শন করতে প্রতিদিন দেশি-বিদেশি দর্শনার্থীর আগমন ঘটে। তাঁদের বসার ভালো জায়গাসহ বিনোদনের জন্য তেমন কিছুই ছিল না। দর্শনার্থীদের কথা বিবেচনায় নিয়ে মসজিদের অর্থায়নে এসব কাজ বাস্তবায়ন করা হয়েছে।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৫ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৬ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৬ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৭ ঘণ্টা আগে