
নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া ১৩টি গরু উদ্ধার করেছে জেলা পুলিশ। বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে গরুগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় ছোটন প্রামাণিক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
১৪ মার্চ গভীর রাতে আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ির গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় পরদিন তিনি থানায় মামলা করেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাফিউল সারোয়ার বলেন, ১৪ মার্চ আত্রাইয়ের নৈদিঘী গ্রামের মো. মোরশেদ আলী শেখের বাড়ি থেকে আটটি গরু চুরির ঘটনায় জেলা পুলিশের একাধিক দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার আত্রাই থানার পুলিশ চুরির সঙ্গে জড়িত ছোটন প্রামাণিককে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করে গরুগুলোর অবস্থান সম্পর্কে তথ্য দেন।
পুলিশ সুপার বলেন, ছোটনের দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও আত্রাই থানার পুলিশের যৌথ অভিযানে বিএনপি নেতা মো. আব্দুল গফুর শাহের গোয়ালঘর থেকে ১৩টি গরু উদ্ধার করা হয়। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
এসপি আরও বলেন, আটক ছোটন প্রামাণিকের বিরুদ্ধে আগেও একটি চুরির মামলা রয়েছে। তিনি বগুড়া, জয়পুরহাট, নওগাঁসহ আশপাশের এলাকায় গরু চুরির মূল হোতা। এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুতই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনা হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৬ ঘণ্টা আগে