
সম্পত্তির লোভে পাগল হয়ে গিয়েছিলেন বৃদ্ধ চাঁদ সুলতানার (৬৫) দুই ছেলে। সম্পত্তি লিখে না দেওয়ায় ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে, গতকাল শনিবার বৃদ্ধাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিতে চান ছেলেরা। উপায় না পেয়ে বিকেলে থানায় লিখিত অভিযোগ দেন তিনি। ওই দিন রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ।
চাঁদ সুলতানা নওগাঁর ধামইরহাট উপজেলার খড়মপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁদ সুলতানার বড় ছেলে আব্দুল মমিন (৪৫) ও ছোট ছেলে আব্দুল মুকিম (৩৫)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল চাঁদ সুলতানা তাঁর মেয়েকে নিয়ে থানায় আসেন। এরপর তিনি তাঁর ছেলেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বামীর মৃত্যুর পর দুই ছেলের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাঁরা আলাদাভাবে সংসার করে আসছিলেন। এর মাঝেই সুলতানার নামে থাকা কিছু সম্পত্তি লিখে নিতে চাপ সৃষ্টি করেন দুই ছেলে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার চেষ্টা করা হলেও তাঁর ছেলেরা মাঝেমধ্যেই অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করতেন। বাধ্য হয়ে গতকাল তিনি থানায় লিখিত অভিযোগ দেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললে ঘটনার সত্যতা মেলে। এরপর রাতেই দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই ভাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে