উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দিন আজ বুধবার ভোরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বৃষ্টির রেশ ছিল সকাল ৭টা পর্যন্ত। কোথাও মেঘলা আকাশ, কোথাও ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। এমন দৃশ্য দেখা গেছে প্রথম ধাপের এই নির্বাচনে নওগাঁর তিনটি উপজেলায়।
তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে ধামইরহাট, পত্নীতলা ও বদলগাছী উপজেলা পরিষদ নির্বাচনে আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর বিভিন্ন কেন্দ্র ভোটারশূন্য দেখা গেছে। ৯টার পর দেখা মিলেছে দু-একজন ভোটারের।
আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে নওগাঁর তিন উপজেলার ১৯১টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বদলগাছি ও পত্নীতলা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট শুরু হওয়ার সময় থেকেই কেন্দ্রগুলো একেবারে ফাঁকা। নেই কোনো ভোটার। তবে বেলা ৯টার দিকে বিভিন্ন কেন্দ্রে দু-একজন করে ভোটার আসতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, বৈরী আবহাওয়ার কারণে ভোটাররা সকাল সকাল কেন্দ্রে আসছেন না। আকাশ মেঘলা। এ ছাড়া অনেকেই ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া ভোররাতে হঠাৎ বৃষ্টি হয়েছে। এ জন্য সকালে ভোটার উপস্থিতি কম। বিকেলের দিকে ভোটার উপস্থিতি বাড়তে পারে।
প্রশাসন সূত্র জানায়, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যসহ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন। এ ছাড়া নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।
এদিকে জেলায় গোয়েন্দা পুলিশ, র্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
জানা গেছে, এই তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে বদলগাছী উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন। এ ছাড়া ধামইরহাট উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই তিন উপজেলার মোট ভোটার ৫ লাখ ৩৭ হাজার ১৬৭ জন। এর মধ্যে পত্নীতলা উপজেলা ২ লাখ ১ হাজার ৯২০ জন, ধামইরহাট উপজেলায় ১ লাখ ৫৯ হাজার, বদলগাছী উপজেলায় ১ লাখ ৭৬ হাজার ১ জন।
এ বিষয়ে নওগাঁর সহকারী পুলিশ সুপার জাকিরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রের ভেতরে ও বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৪ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৪৪ মিনিট আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে