
জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁয় যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। রাতে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থানগুলোয় চেকপোস্ট বসানো হচ্ছে এবং একযোগে টহল পরিচালনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার রাত ৮টার দিকে সদর থানা থেকে জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও আনসারের সমন্বয়ে যৌথ বাহিনীর এই টহল শুরু হয়।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘যৌথ বাহিনীর টহল ও চেকপোস্ট পরিচালনার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় করা। মানুষ যেন নিশ্চিন্তে ও নিরাপদে চলাফেরা করতে পারে এবং দুষ্কৃতকারীদের তৎপরতা সীমিত রাখা যায়, সে জন্য আমরা এই যৌথ টহল পরিচালনা করছি।’
গাজিউর রহমান বলেন, ‘নওগাঁ দেশের অন্যতম ধান-চাল উৎপাদনকারী জেলা হওয়ায় প্রতিদিন অসংখ্য ট্রাক এসব পণ্য পরিবহন করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠায়। চাল ব্যবসায়ী ও পরিবহনের মালিকেরা যদি কোথাও অনিরাপদ বোধ করেন, তাহলে তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৮ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৮ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
৮ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
৮ ঘণ্টা আগে