
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে মাদক বিক্রির প্রতিবাদ করায় মোহাম্মদ ছামিম (১৮) নামে এক যুবককে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আজ রোববার (১৭ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝি-বা-শি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
আহত ছামিম ওই ইউনিয়নের শাহাদতের নতুন বাড়ির বাসিন্দা মো. শাহাদতের ছেলে। এ ঘটনায় তিনি বাদী হয়ে আনোয়ারা থানায় চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন বারখাইন ইউনিয়নের শিলাইগড়া এলাকার মো. হাশেম (২৫), মো. সৈয়দ (৪৮), মো. সিরাজ (৪৬) ও মো. জাহেদ (২০)।
আহত ছামিম জানান, দিনের বেলায় স্কুলের সামনে হাশেম প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন। তিনি এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে ছুরি দিয়ে তার মুখে আঘাত করা হয়।
তিনি বলেন, “মাদকের বিরুদ্ধে কথা বলায় তারা আমার ওপর হামলা করেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
স্থানীয়রা জানান, এলাকায় মাদকসেবী ও মাদক বিক্রেতাদের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রশাসন কঠোর ব্যবস্থা না নিলে সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে কথা বলতে ভয় পাবে। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১৬ বছরেও আমাদের পাওনা পরিশোধ করা হয়নি। ২০১০-১২ সাল থেকে একেকজনের পাওনার পরিমাণ ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা। আমরা বুঝি যে গ্রামীণফোন এটা দিতে পারবে না। তাই আমরা ঐক্য পরিষদের পক্ষ থেকে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে ১০ কোটি টাকা চাচ্ছি। এটাই আমাদের মূল দাবি...
১০ মিনিট আগে
আলু সংরক্ষণের জন্য ভাড়া নিয়ে রাজশাহীর পবায় একটি কোল্ডস্টোরেজে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার হামলা-ভাঙচুর চালানো হয়। এতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে রাজশাহী কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন
১১ মিনিট আগে
রাজউকের প্ল্যান ২৪ দিনের মধ্যে অনুমোদনের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং উন্নয়ন কর্তৃপক্ষের সীমানা বাড়ানোর বিষয়টিও যাচাই করা হচ্ছে।
১৩ মিনিট আগে
রাঙামাটির বরকল উপজেলায় মো. আলী (৪০) নামের এক জেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সুবলং ইউনিয়নের বরোনাছড়ি গ্রামে নিজাম জোমাদ্দার নামের এক মৎস্য ব্যবসায়ীর ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে