নওগাঁর ধামইরহাটে প্রণোদনা পেয়ে বারি-১ জাতের পেঁয়াজ চাষ করে কৃষক আদিল আহম্মেদের মুখে হাসি ফুটেছে। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন পেয়েছেন তিনি। এ ছাড়া অল্প সময়ে তিনি এই ফসল ঘরে তুলতে পেরে লাভবান হয়েছেন।
আজ শনিবার সকালে ধামইরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের চকরহমত এলাকায় গিয়ে দেখা গেছে, উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে গত বছর ২৬ ডিসেম্বর দুই একর জমিতে পেঁয়াজের চারা রোপণ করেন চাষি আদিল আহম্মেদ। এরপর কৃষি কার্যালয়ের পরামর্শে পরিমাণ মতো রাসায়নিক ও জৈব সার ব্যবহার করেন তিনি। সময়মতো পরিচর্চা করেন। এখন পেঁয়াজ তুলছেন।
আদিলের পেঁয়াজখেতের পরিচর্যাকারী মতিবুল আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমে জমি চাষ করতে হয়। এরপর বেড তৈরি করে পেঁয়াজের বীজ রোপণ করতে হয়। চাষাবাদের সময় সরিষার খৈলের নির্যাস স্প্রে করা হলে সার ও ছত্রাক নাশকের পরিমাণ খুবই কম লাগে। ফলে অল্প খরচের মধ্যে চারা রোপণ থেকে তিন মাস পর পেঁয়াজগুলো বিক্রয়ের জন্য উপযুক্ত হয়। এতে দুই একর জমিতে বীজ বপন থেকে পেঁয়াজ তোলা পর্যন্ত মোট খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা।’
পেঁয়াজ চাষি আদিল আহম্মেদ জানান, তিন ফসলি জমিতে বরাবর ধান চাষ করতেন তিনি। রবি মৌসুমে ধান চাষাবাদ শেষে উপজেলা কৃষি অফিস থেকে ২৩-২৪ অর্থবছরে প্রণোদনা পেয়ে বারি-১ (তাহেরপুরী) জাতের পেঁয়াজ চাষ করেন। এতে তিনি যেমন সফল হয়েছেন ঠিক তেমনি ভালো দাম পেয়েছেন। আদিলের সফলতা দেখে স্থানীয় চাষিরা পেঁয়াজ চাষে ঝুঁকছেন।
আদিল আহম্মেদ বলেন, ‘স্থানীয় কৃষকেরা কটাক্ষ করে বলতেন, “ধান বাদ দিয়ে পেঁয়াজ লাগাইছু, এবার পুঁজি-টুজি সব হারাবুরে আদিল। ” পাড়া-প্রতিবেশীদের কথায় কান না দিয়ে পেঁয়াজ চাষে সফল হয়েছি। বর্তমান বাজার দর অনুযায়ী ২০০০ টাকা মণ হিসেবে এই জমি থেকে প্রায় সাত লাখ টাকা আয় হবে।’ অল্প সময়ে ধানের চেয়ে অধিক লাভ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন বলে জানান তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন খাদ্যশস্যের মতো পেঁয়াজ যাতে আমদানি নির্ভর করতে না হয় সে জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নের জন্য ৮০ জন কৃষকদের মাথাপিছু ১ কেজি করে পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।’
কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘চলতি বছর পেঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ৫৪৫ হেক্টর। ৪৮০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এসব চাষি সফল হওয়ায় অন্য কৃষকেরাও পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। হাটবাজারে ভালো দাম পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা।’

নীলফামারীর কিশোরগঞ্জে দরপত্র (টেন্ডার) না পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে মারধরের হুমকির অভিযোগে যুবদল নেতা হাসানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যুবদলের কেন্দ্রীয়
৪ মিনিট আগে
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, মৌচাক, শিমরাইল মোড় ও কাঁচপুর এলাকার বাস কাউন্টারগুলো ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ জেলা ছাত্রশক্তির সংগঠক আলী হোসেন বলেন, ‘ভোররাতে সাইফুল্লাহর বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সকালে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাইফুল্লাহর বাড়িতে লাকড়ির ঘরে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়; যাতে পুরো বাড়িতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কিন্তু আগুন লাগার বিষয়টি টের পাওয়ায় প্রতিবেশীদের সহায়তায় আগুন দ্রুতই নি
১ ঘণ্টা আগে
বান্দরবানের লামা উপজেলায় লাকড়িবোঝাই একটি ট্রাক প্রায় ২০০ ফুট গভীর পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে