নওগাঁর পত্নীতলা উপজেলায় আজিজার রহমান (৪৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে পত্নীতলা-সাপাহার সড়কের পত্নীতলা বাজার এলাকার সড়কের পাশ থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
আজিজার রহমান জেলার মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সাফের আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, সকালে স্থানীয়রা পত্নীতলা বাজারের পশ্চিমদিকে ইটভাটা এলাকায় সড়কের পাশে ধানের জমিতে কাঁদামাখা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকেতে দেখতে পান। পরে থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও বলেন, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ওই ব্যক্তি মহাদেবপুর থেকে কখন, কীভাবে পত্নীতলায় এসেছেন এবং সড়কের পাশে তাঁর মরদেহ পাওয়া গেল সেই বিষয়ে পরিবারের লোকজনদের সঙ্গে কথা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে। এ ঘটনায় মামলা পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
৪ মিনিট আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১৮ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
৩৯ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
২ ঘণ্টা আগে