
নওগাঁ শহরের কাজীর মোড় এলাকায় একমাত্র ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে। ছেলের বিরুদ্ধে এমন অভিযোগ এনে বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন ৭০ বছরের বৃদ্ধা বিলকিস আক্তার।
আজ সোমবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে কাজীর মোড়ে ওই বাড়িতে গিয়ে কথা হয় বিলকিস আক্তারের সঙ্গে।
বিলকিস আক্তার বলেন, তাঁর স্বামী প্রায় ৩০ বছর আগে ১০ শতক জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। স্বামীর মৃত্যুর পর আইন অনুযায়ী তিন সন্তান ও তিনি বসতবাড়ির মালিক হন। কিন্তু ছেলে মোস্তাফিজুল ইসলাম সৌরভ জমির পুরো মালিকানা নিজের নামে নিতে চাপ দেন। রাজি না হওয়ায় শুরু হয় পারিবারিক বিরোধ।
বিলকিস আক্তার জানান, আজ বেলা ১১টায় নিজের ফ্ল্যাটে ফিরতে গেলে দেখেন, দোতলায় ওঠার সিঁড়িতে তালা লাগানো। ছেলেকে জানালে মোস্তাফিজুল সাফ জানিয়ে দেন, তাঁকে বাড়িতে ঢুকতে দেবেন না।
বিলকিস আক্তার বলেন, ‘আমি রোজা রেখেছি। সারা দিন গ্যারেজে বসে আছি। আমার স্বামীর স্মৃতির এই বাড়িতে বাকি জীবন কাটাতে চাই। আমার মেয়েরা তাদের অংশ আমার নামে লিখে দিয়েছে। এখন কাগজে-কলমে আমার মালিকানা বেশি। তবু ছেলে আমাকে ঢুকতে দিচ্ছে না।’
বিলকিস আক্তারের জামাতা আবুজার গাফফার বলেন, ‘আমার শ্যালক আগেও শাশুড়িকে নির্যাতন করেছে, গায়ে হাত তুলেছে। সেই ঘটনায় মামলা আছে। তার মানবতা বলে কিছু নেই। তাই ২০২৩ সালে আমার স্ত্রী ও শ্যালিকা জমির অংশ মায়ের নামে লিখে দিয়েছে। এখন শাশুড়ি প্রায় ৭০ শতাংশের মালিক। অথচ তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না।’
অভিযোগ স্বীকার করে ছেলে মোস্তাফিজুল ইসলাম বলেন, ‘বসতবাড়ি নিয়ে পারিবারিক কলহের জেরে মারামারি ও চাঁদাবাজির মামলা রয়েছে। আমার প্রাণনাশের চেষ্টা করা হয়েছিল। ওই ঘটনার পর মা স্বেচ্ছায় তাঁর মেয়ের বাসায় বসবাস করছেন। আদালতের নির্দেশে বড় বোনের জিম্মায় আছেন। এখন তিনি আমার জীবনের জন্য হুমকিস্বরূপ; তাই তাঁকে বাড়িতে ঢুকতে দিচ্ছি না। তিনি বাড়িতে থাকলে আবারও পারিবারিক কলহ ও মারামারি হতে পারে। তাই এই সিদ্ধান্ত নিয়েছি।’
বিকেলে ঘটনাস্থলে গেলে সাংবাদিকদের সামনে স্থানীয় মানবাধিকার কমিশনের সদস্যদের উপস্থিতিতে বিলকিস আক্তারকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেন মোস্তাফিজুল। সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি।
জাতীয় মানবাধিকার কমিশনের নওগাঁ ইউনিটের সমন্বয়ক চন্দন দেব বলেন, এটি চরম মানবাধিকার লঙ্ঘন। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দরকার।
মানবাধিকারকর্মী নাইস পারভীন বলেন, নিজের মাকে বাড়িতে ঢুকতে না দেওয়া, দায়িত্ব না নেওয়া অমানবিক ও আইনের লঙ্ঘন।
এদিকে সন্ধ্যায় বিলকিস আক্তার নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ করেন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, অভিযোগ আমলে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এক যুগেরও বেশি সময় আগে দেশজুড়ে আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আসামি রফিকুল ইসলাম ওরফে শাকিল প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন। জানাজায় অংশ নিতে শাকিলকে আইনি প্রক্রিয়ায় সাময়িক মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে তাঁর পরিবার।
২৯ মিনিট আগে
বরিশালে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলমকে তাঁর কক্ষে ঢুকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। ঠিকাদারি কাজ নিয়ে বিরোধের জেরে আজ মঙ্গলবার দুপুরে নির্বাহী প্রকৌশলীর কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার ৬ মিনিটের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মদন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মাফি আহমেদ নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চানগাঁও ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
খুলনা নগরীতে গণপিটুনিতে রাজু (২৬) নামে এক শিশু অপহরণকারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।
১ ঘণ্টা আগে