
নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা প্রায় ১২ বছর আগে হারানো বাবাকে ফিরে পেয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সহায়তায় গতকাল সোমবার রাতে বাবাকে ফিরে পান তিনি।
ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কার বাবার নাম যতীন্দ্রনাথ। তিনি উপজেলার আগ্রাদ্বিগুণ গ্রামের বাসিন্দা। ১২ বছর আগে নিজ বাড়ি থেকে হারিয়ে যান মানসিক ভারসাম্যহীন যতীন্দ্রনাথ।
আজ মঙ্গলবার সকালে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪-বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন। গতকাল সোমবার রাতে যতীন্দ্রনাথকে দেশে ফিরিয়ে এনে মেয়ের কাছে হস্তান্তর করে বিজিবি।
লে. কর্নেল মো. হামিদ উদ্দিন বলেন, যতীন্দ্রনাথ মানসিক ভারসাম্যহীন হয়ে ১২ বছর আগে হারিয়ে যান। তাঁর মেয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জানতে পারেন, তাঁর বাবা ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের রায়নগর গ্রামের মন্দিরে আছেন। ওই এলাকা ১৪ বিজিবির আওতাধীন সীমান্ত। বিষয়টি বিজিবিকে জানানো হলে ভারতের ১৬৪ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে তাদের সহায়তায় যতীন্দ্রনাথকে দেশে ফিরিয়ে দেওয়ার জন্য মানবিক সহযোগিতা কামনা করা হয়।
হামিদ উদ্দিন আরও বলেন, গতকাল সোমবার রাতে ডাংগী বিএসএফ ক্যাম্প এলাকা থেকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) বস্তাবর বিওপির বিজিবি সদস্যদের মাধ্যমে যতীন্দ্রনাথকে ফিরিয়ে আনা হয়। পরে তাঁকে তাঁর মেয়ের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছাবিনা এক্কা বলেন, ‘দীর্ঘ ১২ বছর পর বাবাকে খুঁজে পাব তা কখনো কল্পনাও করিনি। মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় বিজিবির সহায়তায় বাবাকে ফিরে পেয়েছি। এটা যে কত আনন্দের খবর, বলে বোঝাতে পারব না।’

বগুড়ায় গাছের ডাল দিয়ে পিটিয়ে শিক্ষককে আহত করার ঘটনায় বহিষ্কৃত স্কুলছাত্র রিয়াদ ইসলাম কিরনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে পরিবারের সদস্যরা তাকে পুলিশের কাছে সোপর্দ করেন। রিয়াদ ইসলাম কিরন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন...
৫ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে অবরোধ শুরু করেন শ্রমিকেরা।
৮ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৫ মিনিট আগে
বৃহস্পতিবার সকালে এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান। এর আগে গত বুধবার ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে এই চোরাচালানের সঙ্গে জড়িত। তাদের বিষয়ে আরও খোঁজখবর নেওয়া হচ্ছে।
১ ঘণ্টা আগে