
নওগাঁর বদলগাছীতে ফিরোজ হোসেন নামের এক প্রবাসীর বাড়িতে হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভোলার পালশা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন ফিরোজ হোসেন। প্রায় পাঁচ মাস আগে তিনি ও রনি নামের আরেকজন বগুড়ার সান্তাহার এলাকার পাঁচ-ছয়জনকে মালদ্বীপে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ দিতে পারেননি। এ নিয়ে আজ টাকা ফেরত চেয়ে ওই পাঁচ-ছয়জনের আত্মীয়স্বজন ফিরোজের বাড়িতে যান। এ সময় ফিরোজের স্ত্রী ও কন্যার সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে স্থানীয় কিশোর গ্যাং ‘রানা গ্রুপ’-এর ১৫-২০ সদস্য হঠাৎ ফিরোজের বাড়িতে হামলা চালায়। এতে ফিরোজের স্ত্রী ও কন্যা আহত হন।
স্থানীয় কিশোর গ্যাংয়ের নেতা রানার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি কাউকে মারধর করিনি, কাউকে মারধরের নির্দেশও দিইনি।’
এ বিষয়ে বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত ছিল এবং সবাইকে শান্ত থাকতে সহযোগিতা করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১৩ মিনিট আগে
রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
৪০ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
১ ঘণ্টা আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগে