নওগাঁর মান্দায় অজ্ঞাতনামা যাত্রীবাহী একটি বাসের চাপায় আব্দুস সোবহান (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বাবলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সোবহান নওগাঁর নিয়ামতপুর উপজেলার দরগাপাড়া রাজাপুর এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন বৃদ্ধ আব্দুস সোবহান। সঙ্গে ছিল সাত বছর বয়সী নাতি। মান্দা ফেরিঘাট থেকে তাঁরা একটি অটোরিকশায় চড়ে নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ডের উদ্দেশে রওনা দেন।
পথে বাবলাতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে অটোরিকশা থেকে ছিটকে পাকা রাস্তায় পড়ে আব্দুস সোবহান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মান্দা থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আব্দুস সোবহানের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ভিডিওতে দেখা যায়, দুর্ঘটনার পর প্রাইভেট কার থেকে দুজন নেমে আসার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাড়ির চালকের আসন থেকে কালো টি-শার্ট পরা এক কিশোরকে নামতে দেখা যায়।
৯ মিনিট আগে
স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান শুরু করেছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যার পর জেলার ১৮টি থানায় একযোগে শুরু হওয়া এ অভিযানে রাত দেড়টা পর্যন্ত ৬২৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
৩২ মিনিট আগে
প্রাথমিকভাবে দ্রুতগতির কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেছিল পুলিশ। তবে নিহতের পরিবার ও স্বজনেরা শুরু থেকেই ঘটনাটিকে দুর্ঘটনা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন।
১ ঘণ্টা আগে
যশোরের মনিরামপুরে সড়কের পাশ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে মনিরামপুর-রাজারহাট সড়কের বেগারিতলা বাজার এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে