
রাজধানীর হাতিরঝিলে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ জায়েদ (২২) নামের এক যুবক মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক আল আমিন ভুবন (২১)।
আজ রোববার (২৬ জুলাই) বেলা দেড়টার দিকে পুলিশ প্লাজার পেছনে হাতিরঝিলে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বেলা সোয়া ২টার দিকে জায়েদকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা পথচারী রবিন জানান, হাতিরঝিলে মোটরসাইকেলের পাশে দুজন আহত অবস্থায় পড়ে ছিলেন। এরপর দুজনকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে একজন মারা যান।
আহত আল আমিন ভুবন জানান, মোটরসাইকেলটি তাঁর নিজের। দুপুরে জায়েদকে নিয়ে মোটরসাইকেলে তেল ভরতে যাচ্ছিলেন। হাতিরঝিল পুলিশ প্লাজার পেছনের সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা রাস্তায় ছিটকে পড়েন।
নিহত জায়েদের ভাই সামির শেখ পরশ জানান, তাঁদের বাসা রামপুরা টিভি সেন্টার মুক্তি মসজিদ গলিতে। বাবার নাম জামিল শেখ। জায়েদ কিছু করতেন না। দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে জায়েদের মরদেহ দেখতে পান।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, আহত অবস্থায় দুজনকে আনা হয়েছিল। একজন মারা গেছেন। আরেকজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

চট্টগ্রামের আনোয়ারায় মা-বাবাকে কাঁচি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় একমাত্র ছেলে রোমি রাজ দাশগুপ্তকে প্রধান আসামি করে মামলা হয়েছে। শনিবার রাতে আনোয়ারা থানায় মামলাটি দায়ের করেন নিহত স্বপন দাশগুপ্তের ভাই তপন দাশগুপ্ত। পুলিশ ঘটনাস্থলের পর রক্তমাখা আলামতসহ অভিযুক্তকে আটক করে।
৩ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।
৩৯ মিনিট আগে
সম্প্রতি বিদ্যালয়ের দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষায় কয়েকটি বিষয়ে প্রশ্নপত্রে ভুল ছিল। অভিযোগ রয়েছে, অন্য একটি প্রতিষ্ঠানের ২০২৫ সালের প্রশ্নপত্র অনুসরণ করে পরীক্ষা নেওয়া হয়। এ ছাড়া পাঠপরিকল্পনার বাইরের প্রশ্নও করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় করা হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মো. রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব থানার উত্তর পাঁচ
১ ঘণ্টা আগে