
অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দল বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন সদ্য যোগদান করা খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেছেন, অপরাধীর কোনো পরিচয় নেই। কোনো রাজনৈতিক দল বা পরিচয়ের ভিত্তিতে নয়, অপরাধের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ডিআইজি বলেন, প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি গোয়েন্দা তথ্যনির্ভর (ইন্টেলিজেন্স-বেজড), প্রযুক্তিনির্ভর (টেক-বেজড) ও কমিউনিটি এনগেজমেন্টভিত্তিক পুলিশিংয়ের সমন্বয়ে খুলনা রেঞ্জে কার্যকর আইনশৃঙ্খলা ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে অপরাধ প্রতিরোধ ও তদন্ত আরও ফলপ্রসূ হবে।
ডিআইজি আরও বলেন, বর্তমান সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে জনগণকে সম্পৃক্ত করেই পুলিশিং পরিচালিত হবে। অপরাধ সংঘটনের পর শুধু ব্যবস্থা নেওয়া নয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণেও গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে মোবাইল প্রযুক্তি, ডিজিটাল তথ্য-উপাত্ত ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হবে।
গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে ডিআইজি বলেন, পুলিশের কার্যক্রমের মূল্যায়ন ও জনসাধারণের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুলিশের ভুলত্রুটি নিয়ে গঠনমূলক সমালোচনা পুলিশি সেবার মানোন্নয়নে সহায়ক হবে।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (অর্থ ও প্রশাসন) তোফায়েল আহমেদ, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবালসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসে উচ্চস্বরে গল্প করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের হাতাহাতির জেরে ফের মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সামনে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় রেজাউল ইসলাম (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
৫ মিনিট আগে
বাড়িতে বিয়ের আনন্দ। উঠানে স্বজনদের ভিড়, নতুন বউকে ঘিরে হাসি-গল্প আর অতিথি আপ্যায়নের ব্যস্ততা। কেউ খাবারের আয়োজন নিয়ে ব্যস্ত, কেউবা নতুন বউয়ের পাশে বসে কথা বলছিলেন। সেই আনন্দের মধ্যেই হঠাৎ খবর আসে-পুকুরে মৃত অবস্থায় পাওয়া বিয়েতে আসা গেছে দুই শিশুকে...
৮ মিনিট আগে
ঢাকার হাজারীবাগ এলাকায় পিকআপ ভ্যানচালক আসাদুল ইসলামকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১৬ এর বিচারক নাজমুন নাহার নীপু এ রায় ঘোষণা করেন।
১৩ মিনিট আগে