ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছুরিকাঘাতে আবুল কালাম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) রাতে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এই ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধের মামাতো ভাই কাশেম তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ওই মামাতো ভাই পালিয়েছেন।
নিহত আবুল কালাম মমরেজপুর গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আবুল কালামের সঙ্গে কাশেমের অনেক দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। গতকাল রাত ৮টার দিকে আবুল কালাম সোহাগী বাজার থেকে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। তাঁকে হত্যা করতে কাশেম ছুরি নিয়ে রাস্তায় আগে থেকেই ওৎ পেতে ছিলেন। আবুল কালাম মমরেজপুর গ্রামে ঢুকতেই কাশেম তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয় লোকজন রক্তাক্ত আবুল কালামকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক রাত ১০টার দিকে আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আবুল কালামের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সূত্রধর বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই হত্যার ঘটনায় জড়িত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে।

রাজধানী ঢাকায় গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত তিন দিনে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি পুলিশের। পুলিশ বলেছে, কয়েকটি ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে এমন তথ্য মিলেছে।
৫ ঘণ্টা আগে
আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি; এরপর একে একে বিতর্কিত কর্মকাণ্ডে আলোচনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার। শিক্ষার্থীদের মারধর, লাইব্রেরিতে হামলা, শিক্ষক-প্রশাসনের সঙ্গে সংঘাত, মব সৃষ্টি করে ডিনদের পদত্যাগে বাধ্য করা, চাঁদাবাজি ও হত্যাকাণ্ডে...
৫ ঘণ্টা আগে
টাঙ্গাইল জেলায় অর্ধেকের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ১২ উপজেলায় ১ হাজার ৬২৩ বিদ্যালয়ের মধ্যে ৮৮৮টিই প্রধান শিক্ষক ছাড়া চলছে। সহকারী শিক্ষকের আরও ৫৭১ পদ খালি। সব মিলিয়ে ১ হাজার ৪৫৯ শিক্ষকের পদ শূন্য রয়েছে। এমনকি কোনো বিদ্যালয়ে শিক্ষকের পদসংখ্যা পাঁচজন থাকলেও কর্মরত আছেন...
৫ ঘণ্টা আগে
রাজশাহী থেকে নীলফামারীর চিলাহাটিগামী আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের একটি কোচের স্প্রিং ভেঙে বগি লাইনচ্যুত হয়। সম্প্রতি এ দুর্ঘটনা ঘটে জয়পুরহাটের আক্কেলপুরে। শুধু বরেন্দ্র ট্রেনই নয়, এমন ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনে। এসব ট্রেন যেখানে মেরামত করা হয়, সেই সৈয়দপুর...
৬ ঘণ্টা আগে