Ajker Patrika

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাই গণপিটুনিতে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাই গণপিটুনিতে নিহত
নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামান। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. সুরুজ জামান হত্যায় অভিযুক্ত মো. মেহেদী হাসান (৩১) উত্তেজিত এলাকাবাসীর গণপিটুনিতে নিহত হয়েছেন। আজ সোমবার ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মেহেদী ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা এবং ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় একই এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সুরুজ জামান (৩৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা রাতে সড়ক অবরোধ করেন। এ সময় জামান হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদীর বাড়িঘরে ভাঙচুর চালানো হয়। পরে গভীর রাতে উত্তেজিত এলাকাবাসী তাঁকে গণপিটুনি দেন।

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা

স্থানীয়রা গুরুতর অবস্থায় মেহেদীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গণপিটুনিতে একজন মারা গেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মেহেদী হাসানের বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। জাহাঙ্গীর এই হত্যাকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত