ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শেফার্ড জিনস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে নামেন। দেড় ঘণ্টা ধরে চলা অবরোধে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
শ্রমিকেরা জানান, ভালুকার কাঁঠালী গ্রামে শেফার্ড গ্রুপের শেফার্ড জিনস লিমিটেড কারখানাটির অবস্থান। গত ৯ জানুয়ারি বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ওই দিন শিল্প পুলিশ কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ৯ জানুয়ারি শ্রমিকদের ৬০ শতাংশ এবং ১০ জানুয়ারি ৪০ শতাংশ বকেয়া পরিশোধ করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু ভোটের জন্য ১০ জানুয়ারি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেতন ছাড়াই শ্রমিকেরা বাড়িতে চলে যান। আজ সকালে শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে প্রতিষ্ঠানের ফটকে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এতে শ্রমিকেরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে মালিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।
এই ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারও বক্তব্য পাওয়া যায়নি।
শিল্প পুলিশ-৫ ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কয়েক বছর আগের এক তুচ্ছ ঘটনার জেরে সানি (২২) নামের এক তরুণকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সানি ওই গ্রামের কাতারপ্রবাসী হাদিউল ইসলামের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে
১৭ মিনিট আগে
ভুক্তভোগী নুরুল আলম জানান, ডাকাতদের কাছে বন্দুক, পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর ব্যবসা ও ঘর মেরামতের জন্য তিনি টাকাগুলো সংরক্ষণ করেছিলেন।
২১ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়টি ট্রাক জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে শ্রীমঙ্গল থানা-পুলিশের পরিচালিত অভিযানে এসব ট্রাক জব্দ করা হয়।
২৩ মিনিট আগে
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরিফ নামের ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে একজন ও হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হলো।
২৫ মিনিট আগে