
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার একটি ভাড়া বাসায় মাদক সেবনের অভিযোগে নাজমা আক্তার (৩০) নামের এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নাজমা আক্তার ত্রিশাল উপজেলার বৈলর বকশিপাড়া গ্রামের মৃত মোনতাজ উদ্দিনের মেয়ে।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাকচর মহল্লার ওই বাসা থেকে তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে নাজমা আক্তার পৌরসভার কাকচর মহল্লার একটি বাসা ভাড়া নেন। ওই বাসায় মাদক সেবনসহ অসামাজিক কার্যকলাপ চালান তিনি। আজ সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ওই বাসায় যান। পরে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দেয়াল টপকে পালিয়ে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা নাজমা আক্তারকে আটক করে প্রশাসনে খবর দেন।
খবর পেয়ে নান্দাইল থানা-পুলিশ ওই নারীকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহ উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নাজমা আক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
স্থানীয় বাসিন্দা সারোয়ার জাহান রাজিব বলেন, বাসাটির প্রকৃত মালিক সিলেটে থাকেন। প্রায় দেড় মাস আগে নাজমা আক্তার ভাড়া নেন বাসাটি। এরপর সেখানে কিছু মাদকসেবীর যাতায়াত শুরু হয়।

একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৫ ঘণ্টা আগে
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বাজারসংলগ্ন ফটকি নদীর ওপর সেতু নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। ১৬ কোটি টাকার বেশি বরাদ্দে নির্মিত সেতুটির এক পাশের সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় সেতুটি কোনো কাজে আসছে না। অপর দিকে পাশের পুরোনো সেতু দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে দুই উপজেলার বাসিন্দারা।
৫ ঘণ্টা আগে
দুর্গম যমুনার চর। চারদিকে শুধু বালু আর বালু। মানুষের বসতি নেই, নেই কোলাহল। সেই জনমানবহীন চরেই সূর্যের আলো কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি চলছে। বগুড়া-জামালপুর সীমান্তঘেঁষা মাদারগঞ্জে যমুনা নদীর তীরবর্তী কাইজার চরে নির্মাণ করা হচ্ছে ১০০ মেগাওয়াট ক্ষমতার বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।
৫ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক মো. আসাদুর রহমানকে মারধর করে রক্তাক্ত করেছে একদল হামলাকারী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে সিএনজি অটোরিকশায় ওঠার সময় এ হামলার শিকার হন তিনি।
৮ ঘণ্টা আগে