পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে উভয়কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ বৃহস্পতিবার পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আবু বকর এ রায় দেন।
আদালত ও মামলার নথি সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই বেলা ১১টার দিকে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ বাদুরা খেজুরতলা স্ট্যান্ড এলাকায় দুটি পোষা কুকুরকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে কাঠের লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে পটুয়াখালী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার।
পরে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান বাদী হয়ে প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৭ (২) ধারা এবং দণ্ডবিধির ৪২৮ ধারায় মামলা করেন। মামলায় দক্ষিণ বাদুরা গ্রামের মঞ্জু হাওলাদার (৫০) ও জহির হাওলাদারকে (৪৫) আসামি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইমরান বলেন, প্রাণিকল্যাণ আইনে এ অপরাধের জন্য সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, আদালত সেটিই দিয়েছেন। দুই আসামির প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তিনি বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ঘটনায় আদালতের এ রায় সমাজে সচেতনতা তৈরি করবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, শহরের আলীশান রেস্টুরেন্ট তাদের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণী উপলক্ষে কনসার্টটির আয়োজন করেছিল। গত সোমবার (১৭ আগস্ট) রেস্তোরাঁ কর্তৃপক্ষ কনসার্টের অনুষ্ঠানসূচি ঘোষণা করে। ওই দিনই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ধর্মীয় অনুভূতির বিষয় উল্লেখ করে অনুষ্ঠানটি বন্ধের জন্য জেলা প্রশাসকের..
৬ মিনিট আগে
দেশীয় ফসলের হারিয়ে যাওয়া বীজ সংরক্ষণ, কৃষিবৈচিত্র্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে বীজের বাজার গড়ে তোলার লক্ষ্য নিয়ে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে শত প্রজাতির দেশীয় ফসলের বীজ ও অচাষকৃত উদ্ভিদের মেলা।
২৩ মিনিট আগে
মানিকগঞ্জের সিংগাইরে সেলিনা আক্তার (২৭) নামের এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌর সদরের আঙ্গারিয়া এলাকার নিজ বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
২৮ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে অনিয়ম, রোগী ও স্বজনদের হয়রানি এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধসহ নয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে মহানগর ছাত্রদল। বুধবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার পি কে এম মাসুদ উল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন...
৩০ মিনিট আগে