
ময়মনসিংহ মেডিকেল কলেজের বাঘমারা ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে ওই ঘটনার জেরে মামলায় কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তানভীর আবদুল্লাহসহ ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে।
এ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় দুটি মামলা হলো। ঘটনার সূত্রপাত ১৭ এপ্রিল রাতে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এমবিবিএস ৬১ ব্যাচের শিক্ষার্থী মীর হামিদুর রহমান ও মো. আমানুল্লাহ মুয়াজের মধ্যে মোটরসাইকেলে তেল ভরা নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ উঠেছে, বিবাদের সময় আমানুল্লাহ মুয়াজ মীর হামিদুর রহমানের মাথায় আঘাত করে তাঁকে গুরুতর জখম করেন।
এরপর সাধারণ শিক্ষার্থীরা মুয়াজকে আটকে রেখে পুলিশে সোপর্দ করেন। তবে নাটকীয় মোড় নেয় যখন পুলিশের হেফাজতে থাকা অবস্থায় নাফিউল ইসলাম নামের এক ছাত্র হাতুড়ি দিয়ে মুয়াজের মাথায় আঘাত করেন। পুলিশ ঘটনাস্থলেই নাফিউলকে আটক করে।
আহত দুই শিক্ষার্থীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও মুয়াজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে ১৮ এপ্রিল মুয়াজের বড় ভাই আহমদ শফি বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে প্রথম মামলাটি করেন। তার পাল্টা হিসেবে এবার মীর হামিদুর রহমানের চাচা মীর মিজানুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় নতুন মামলাটি দায়ের করলেন।
তবে এই মামলায় মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে আসামি করায় ক্যাম্পাসে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নতুন করে আরেকটি মামলা নথিভুক্ত করা হয়েছে। আগের মামলায় একজন গ্রেপ্তার থাকলেও নতুন মামলার আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে ক্যাম্পাস ও ছাত্রাবাস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে সাড়ে ৫ কোটি টাকা বরাদ্দে দমদমা ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশুকল্যাণ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হয়েছে দুই বছর আগে। কিন্তু কার্যক্রম শুরু করার প্রশাসনিক অনুমতি না থাকায় অর্থ বরাদ্দ ও জনবল নিয়োগ হয়নি। দীর্ঘদিন ধরে অযত্ন-অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে কেন্দ্রটির বিভিন্ন আসবাব।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে গুমানী নদীর সেতুর মাপজোক, মাটি পরীক্ষা সম্পন্ন হলেও নকশার জটিলতায় নির্মাণকাজ স্থবির হয়ে পড়েছে। ফলে তিনটি ইউনিয়নের অন্তত ৪০ হাজার মানুষ খেয়ায় রশি টেনে নদী পারাপার হচ্ছে। এতে করে তারা দুর্ভোগের শিকার হচ্ছে।
৫ ঘণ্টা আগে
রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।
৭ ঘণ্টা আগে
নিহত স্বপ্না খাতুনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুর থানার তিলাটিয়া এলাকায়। তাঁর পিতার নাম আলকাছ শিপরা। তাঁর স্বামী রুবেল মিয়ার বাড়ি ময়মনসিংহ সদর থানার সানকিপাড়া এলাকায়। নিহত স্বপ্না মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার স্বামী রুবেল বেকার ছিলেন।
৭ ঘণ্টা আগে