
ময়মনসিংহের হালুয়াঘাটে পুকুরে গোসল করতে নেমে রাফিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আচকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার কোতোয়ালি থানা-পুলিশ লাইন এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহাবুবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ময়মনসিংহের সৃজনী বিদ্যাপীঠ শান্তি মিত্র সমাজকল্যাণ সংস্থার ৫৮ জন শিশু শিক্ষার্থীকে নিয়ে হালুয়াঘাটের গারো অধ্যুষিত পাহাড়ি এলাকায় শিক্ষা সফরে যায় কর্তৃপক্ষ। সারা দিন বিভিন্ন এলাকায় ঘুরে বিকেলের দিকে উপজেলার আচকিপাড়া পাদু মোড়লের বাড়িতে অবস্থান করে।
এ সময় বাড়ির পাশে জনৈক মারকেজের বাড়ির পুকুরে শিশু শিক্ষার্থীরা গোসলে নামে। গোসল শেষে সবাই যার যার মতো ওঠে যায়। সন্ধ্যার পর নাশতা করার সময় রাফিনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে খুঁজতে শুরু করেন সহপাঠীরা।
পরে রাত সাড়ে ১১টার দিকে মারকুজের পুকুরে ডুবন্ত অবস্থায় রাফিনের লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হালুয়াঘাট থানায় নিয়ে আসে। আজ বৃহস্পতিবার দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে পাঠায় পুলিশ।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাতক্ষীরায় জনবলের অভাবে অযত্ন ও অবহেলায় পড়ে রয়েছে মাছের ভাইরাস পরীক্ষার আট কোটি টাকার ল্যাব। এদিকে ভাইরাস পরীক্ষার সুযোগ না থাকায় প্রতিবছর মরে যাচ্ছে কোটি কোটি টাকার চিংড়ি। মৎস্যজীবীদের দাবি, অবিলম্বে জনবল নিয়োগ দিয়ে সচল করা হোক বহুল কাঙ্ক্ষিত এই ল্যাব।
৩৫ মিনিট আগে
বরিশাল নগরীতে ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটা জমে উঠেছে। গতকাল শুক্রবার নগরীর বাণিজ্যিক এলাকা চকবাজার, গির্জামহল্লা, বিবির পুকুর পাড়ের বিপণিবিতানগুলোতে দেখা গেছে ক্রেতাদের ভিড়। নগরীতে গরিবের বাজার খ্যাত হাজী মো. মহসীন মার্কেট এবং সিটি মার্কেটেও ঈদবাজার করতে এসেছেন অনেকে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের তালিকায় বিশেষ স্থান করে নিয়েছে ‘ফকির কবিরের’ চাক সেমাই। প্রায় ৯০ বছরের ঐতিহ্য ও স্বাদের ধারাবাহিকতায় এখনো জনপ্রিয় এই সেমাই। নগরের চকবাজার এলাকার কাপাসগোলা সড়কের তেলিপট্টির মুখে অবস্থিত মেসার্স ফকির কবির বেকারি।
১ ঘণ্টা আগে
ভোলার চরফ্যাশন উপজেলায় মোট ৩৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ১৭টিরই কোনো ধরনের অনুমোদন নেই। জনবসতি এবং এর আশপাশে গড়ে তোলা এসব ভাটা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া বাতাসের সঙ্গে মিশে আশপাশের গাছপালা ও কৃষিজমির ক্ষতি করছে।
১ ঘণ্টা আগে