
ছুটিতে বাড়ি এসেছিলেন কাস্টমস কর্মী রাকিব রায়হান। রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে পান করান বাড়ির কেয়ারটেকার রাজু। ঘুমিয়ে পড়লে রাকিবকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে লাশ টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার ‘খাইট্টায়’ রেখে ১৫ টুকরো করা হয়। এরপর টুকরোগুলো তিনটি ব্যাগে ভরে পরিত্যক্ত ডোবার ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী রাকিব রায়হান হত্যার বর্ণনায় এসব তথ্য জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল বুধবার হত্যাকাণ্ডে জড়িত রাজু মির্জা ও তাঁর সহযোগী সোহেল মির্জা ওরফে জিতুলকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজু মির্জা (২২) ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের ফজলুল হক মির্জার ছেলে এবং জিতুল (২০) একই উপজেলার অনন্তপুর গ্রামের মো. সুরুজ মির্জার ছেলে। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল হত্যাকাণ্ডে ব্যবহার করা একটি চাপাতি, একটি লোহার রড, তিনটি ছুরি, কাঠের খাইট্টা ও রক্তমাখা পাঞ্জাবি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহত রাকিব রায়হান (৪০) ফুলবাড়িয়ার সোয়াইতপুর গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। গত ২৪ জুলাই তিনি ছুটিতে বাড়ি এসে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুঁজেও তাঁর কোনো সন্ধান পায়নি। ২৭ জুলাই তাঁর বড় ভাই নুরুল ইসলাম থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরে ২ আগস্ট উপজেলার এনায়েতপুর গ্রামের পরিত্যক্ত খাল থেকে তিনটি ব্যাগে রাকিবের লাশের ১৫ টুকরো উদ্ধার করে পুলিশ। ৪ আগস্ট নুরুল ইসলাম হত্যা মামলা দায়ের করেন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, মামলার প্রধান আসামি রাজু মির্জা ৪ বছর ধরে রাকিব রায়হানের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। ২৭ জুলাই রাকিব বাড়িতে এলে রাতে তাঁকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করান রাজু। ঘুমিয়ে পড়লে তাঁকে রড দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে গুম করার জন্য অপর আসামি জিতুলের সহযোগিতায় লাশ টয়লেটে নিয়ে ‘খাইট্টায়’ রেখে ১৫ টুকরা করে ব্যাগে ভরে বাড়ির পাশে ডোবায় ফেলে রাখা হয়।
আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, হত্যার পর ঘটনাস্থলের আলামত নষ্ট ও অপরাধ গোপন করতে বিভিন্ন পরিষ্কারক সামগ্রী ব্যবহার করে ঘর ও বাথরুম পরিষ্কার করেন আসামিরা। এরপর তারা রাকিবের ঘর থেকে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী সরিয়ে নেন। এ ছাড়া রাকিবের মোবাইল ও ব্যাংক কার্ড ব্যবহার করে টাকাও উত্তোলন করা হয়। মামলার তদন্তের স্বার্থে সম্ভাব্য আলামত যাচাই-বাছাই অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।
২৭ মিনিট আগে
বিসিএস ক্যাডার শিক্ষকদের আন্দোলনের মুখে উপাধ্যক্ষ পদে অধ্যাপক আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করা হয়েছে। আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সরকারি কলেজ-২-এর উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে বাতিলের আগমুহূর্তে বৃহস্পতিবা
২৯ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক জোজোবার কাছ থেকে ৮ হাজার ৫৫০ টাকা ও একটি স্মার্টফোন জব্দের দাবি করেছে বিজিবি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
৩১ মিনিট আগে
ফেনীতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেছেন, গত ছয় মাসে বিএনপি অজনপ্রিয় সরকারে পরিণত হয়েছে। দ্রব্যমূল্য, জ্বালানিসংকট, লোডশেডিং, দলীয়করণ, গুম অধ্যাদেশ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বিএনপির সমালোচনা করেন।
৩৯ মিনিট আগে