
বরিশালের আগৈলঝাড়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামি সত্তার ফরিয়া আজ বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্ট দুপুরে উপজেলার গৈলা ইউনিয়নে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত ব্যক্তি উপজেলার উত্তর শিহিপাশা এলাকার সত্তার ফরিয়া (৬০)।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ২০১৭ সালে মারা যান। এরপর মা মেয়েকে নিয়ে কষ্টে সংসার চালিয়ে আসছেন।
পরিবারের অভিযোগ, সত্তার ফরিয়া শিশুটির পাশের বাড়িতে মেয়ে বিয়ে দেওয়ার সুবাদে যাতায়াত করতেন। এ সুযোগে তিনি শিশুটিকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন দুপুরে শিশুটির মা বয়স্কভাতার আবেদন করতে আগৈলঝাড়া বাজারে যান। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সত্তার ফরিয়া শিশুটির ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ পরিবারের।
ঘটনার কয়েকদিন পর শিশুটি বিষয়টি তার মাকে জানালে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পরে এ ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম বাদী হয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার বিরুদ্ধে আগৈলঝাড়া থানায় মামলা করেন।
ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার মেয়ে মাত্র ৯ বছরের। তার বাবা অনেক আগেই মারা গেছেন। অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করাচ্ছি। আমি চাই, আমার মেয়ের সঙ্গে যে অন্যায় হয়েছে তার সুষ্ঠু বিচার হোক এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’
এ বিষয়ে অভিযুক্ত সত্তার ফরিয়ার মেয়ের জামাতা ও প্রতিবেশী আব্দুর রহমান বলেন, ‘অপরাধ যেই করুক, তার শাস্তি হওয়া উচিত। সে আমার শ্বশুর হলেও অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া উচিত নয়। আমি প্রশাসনের কাছে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আসামি সত্তার ফরিয়া বরিশাল আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন।

গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে ধানের জমিতে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনায়েত খা ও তাঁর ছেলে মেহেদী হাসান খার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
৭ মিনিট আগে
সপ্তম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার। বাবার সঙ্গে বিচ্ছেদের পর তার মা চলে যায়। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে বাবাও কারাগারে রয়েছেন। দাদি ও ফুফুর নির্যাতনের শিকার হয়ে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে থানায় পৌঁছে দেওয়ার কথা বলে তাকে গাড়িতে তুলে মাহিন্দ্রাচালক ও তাঁর সহকারী অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা
১২ মিনিট আগে
উপজেলার পূর্ব স্বরমঙ্গল গ্রামের রিমান খালাসি বন্ধুদের নিয়ে কয়েকটি মোটরসাইকেলে করে এলাকায় ঘোরাঘুরি করেন। উচ্চশব্দে মোটরসাইকেল চালানোয় একই গ্রামের কুসু হাওলাদার লোকজন নিয়ে এর প্রতিবাদ করেন। তখন রিমান ও কুসুর মধ্যে তর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
খুলনা নগরীর দারোগাপাড়া মহিউদ্দিন সড়কের একটি বাড়িতে মাসুদ শেখের ওপর গুলির ঘটনায় মামলা হয়নি। তবে ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। এতে খান কুব্বাত আলীকে আসামি করা হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় অডিট কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে তিনি সেখান থেকে অবসর নেন।
২৩ মিনিট আগে