Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশের অভিযোগে আরাকান আর্মির সহযোগী আটক

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ১৯: ৪৫
নাইক্ষ্যংছড়িতে অনুপ্রবেশের অভিযোগে আরাকান আর্মির সহযোগী আটক
অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মিয়ানমারের যুবক জোজোবা। ছবি: আজকের পত্রিকা

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে মিয়ানমারের মগ যুবককে আটক করেছে ১১ বিজিবির লেম্বুছড়ির জোয়ানরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধীন লেম্বুছড়ি বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দলটি সীমান্তপিলার ৫০ থেকে আনুমানিক ৩০০ গজ উত্তর দিকে বাংলাদেশের ভেতরে ‘বাহির মাঠ’ নামের স্থান থেকে তাঁকে আটক করা হয়।

আটক যুবকের নাম জোজোবা (২৭)। তিনি মিয়ানমারের বুচিদং জেলার তেপাডং গ্রামের জোমই থংয়ের ছেলে।

স্থানীয় বাসিন্দাদের প্রশ্নের জবাবে যুবক জানিয়েছেন, তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে যাচ্ছিলেন। তিনি তাদের একান্ত সহযোগী বলেও দাবি করেন।

এদিকে বিজিবি সূত্রের দাবি, আটক মিয়ানমারের যুবকের কাছ থেকে বাংলাদেশি ৮ হাজার ৫৫০ টাকা ও একটি স্মার্টফোন পাওয়া গেছে। অবৈধ অনুপ্রবেশের কারণে তাঁকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ১১ বিজিবি মিয়ানমারের এক নাগরিককে টাকা ও মোবাইল ফোনসহ বিজিবি থানায় সোপর্দ করে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে থানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত