
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুর ঘাট দখল নিয়ে ছাত্রদলের নেতা-কর্মী ও এলাকাবাসীর মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ছাত্রদল নেতার মোটরসাইকেলবহরের ১০ থেকে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে এলাকাবাসী। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার সরকারি কলেজ ঘাট বালুমহাল এলাকায় এ ঘটনা ঘটে।
গফরগাঁও উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, গতকাল বুধবার উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন তাঁর দলবল নিয়ে সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিলে মুক্তার তাঁর দলবল নিয়ে ফিরে আসেন। গতকালের ঘটনার জেরে মুক্তার হোসেন আজ বিশাল মোটরসাইকেলবহর নিয়ে আবার সরকারি কলেজ এলাকায় বালুর ঘাট দখল করতে যান।
এ সময় মুক্তার এক নৌকার মাঝিকে পিটিয়ে আহত করেন এবং নৌকা পুড়িয়ে দেন। স্থানীয় বাসিন্দারা টের পেয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। মুক্তার ও তাঁর লোকজন পালিয়ে যাওয়ার সময় তাঁদের ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় মাঝি ছাড়া কেউ আহত হননি।
জেলা যুবদল নেতা আবদুল আজিজ সাদেক বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের তোলা বালু নিয়ে এলাকাবাসীর মাঝে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। তবে কার সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে, তা বলতে চাননি তিনি।
এ বিষয়ে জানতে গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেনের মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও সেটি বন্ধ দেখায়।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ে আনা হয়েছে। তবে কে বা কারা বালুর ঘাট দখল করতে এসেছিলেন, তা এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, ‘সরকারি কলেজ বালুর ঘাটটি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের অধীনে। গতকাল ওই বালুর ঘাটে কী ঘটেছে, কেউ আমাকে জানায়নি। আজ দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে। তবে কে বা কারা বালুর ঘাট দখল করতে গিয়েছিল, তা আমার জানা নেই। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়নের মিঠাবাড়ি, নগরঘাটা ও শাকদহ বিল এলাকায় শত শত হেক্টর মৎস্য ঘেরের আইলে মাচা পদ্ধতিতে বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। প্রতিটি ঘেরের আইলে লাউ, কুমড়া, করলা, কুশি, খিরাই, বেগুন, পুঁইশাক, বরবটি, ধুন্দুল, ঝিঙে ও লালশাকের চাষ করা হয়েছে।
৯ মিনিট আগে
অধ্যক্ষ পদ নিয়ে বিরোধ, পাল্টাপাল্টি মামলা ও নানা অনিয়মের অভিযোগে দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর অবশেষে সচল হতে যাচ্ছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ঝিলবাড়ী কবি নজরুল ইসলাম বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। দীর্ঘ আইনি লড়াইয়ের পর গতকাল বুধবার কলেজটির তালা খুলে অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের কাছে চাবি...
১৪ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে বুক ও পেট থেকে জোড়া লাগা যমজ শিশু জয়নব ও উম্মে কুলসুমকে বাঁচানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সন্ধ্যায় মারা গেছে দুই বোন...
১৭ মিনিট আগে
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) সনাতন ধর্মাবলম্বীদের মনসা পূজা। এ পূজাকে ঘিরে চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় বেড়েছে ছাগল কেনাবেচা। এরই ধারাবাহিকতায় রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সাপ্তাহিক বাজারে জমে উঠেছে ছাগলের হাট। বিশেষ করে পাহাড়ি ছাগলের চাহিদা বেশি থাকায় আশপাশের বিভিন্ন এলাকা...
৩৪ মিনিট আগে