
ময়মনসিংহের ভালুকায় চাঁন মিয়া (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের পালগাঁও গ্রামে তাঁর বসতঘর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। চাঁন মিয়া ওই গ্রামের বাসিন্দা।
থানা-পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যায় চাঁন মিয়ার বসতঘরের পাশ দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দুর্গন্ধ পান। বিষয়টি জানাজানি হলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ঘরের জানালা খুলে দেখতে পান মেঝেতে চাঁন মিয়ার মরদেহ পড়ে রয়েছে। পুলিশে খবর দিলে ভালুকা মডেল থানা-পুলিশ রাতেই মরদেহটি উদ্ধার করে।
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, চাঁন মিয়ার অর্ধগলিত মরদেহ তাঁর বসতঘর থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

মানসিক অসুস্থতা কোনো লজ্জার বিষয় নয়, বরং এটি একটি সাধারণ স্বাস্থ্যগত সমস্যা—যার জন্য সঠিক যত্ন ও চিকিৎসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। সহমর্মিতা, ভালোবাসা ও সচেতনতার মাধ্যমেই কেবল মানসিক স্বাস্থ্যবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন তাঁরা। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ শনিবার সক
৩ মিনিট আগে
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ের একটি কাঁচা রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় পুরোনো একনলা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পদ্মার ঘাট এলাকা থেকে বন্দুকটি উদ্ধার করা হয়।
১৯ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। এ সময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১ ঘণ্টা আগে
মালয়েশিয়ায় কর্মস্থলে যাওয়ার পথে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিপ্লব হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে মালয়েশিয়ার জোহর রাজ্যের মোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে