
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদক সেবন করে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে রাসেল মিয়া (২৩) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রাসেল মিয়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর মাইজপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রাসেল মিয়া মাদক সেবন করে প্রায়ই মাতলামি করতেন। প্রতিদিনের মতো আজও মাদক সেবন করে মাতলামি করেন এবং স্ত্রীকে নির্যাতন করেন। তাঁর স্ত্রী অভিযোগ করলে থানা-পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালতে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
ধোবাউড়ার ইউএনও মোশারফ হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার চিসতীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠার সাত দশকেও পাবনা মানসিক হাসপাতালের বহির্বিভাগে নির্মাণ করা হয়নি বিশ্রামাগার। ফলে প্রতিদিন দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাঁর স্বজনেরা। রোগী নিয়ে বহির্বিভাগের সামনে গাদাগাদি করে, কখনো খোলা মাঠে বা গাছতলায় বসে থাকতে হয় স্বজনদের।
৬ ঘণ্টা আগে
পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
৬ ঘণ্টা আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
৬ ঘণ্টা আগে