
ময়মনসিংহের ভালুকায় এক দিনে তিন কারখানায় চার শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ভালুকার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানায় দুই শ্রমিকের মৃত্যু হয়। অপরদিকে একই উপজেলার এক্সপেরিয়েন্স পোশাক কারখানায় (পাকিস্তানি কারখানা) এক শ্রমিক ও এনভয় কারখানায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) ও নেত্রকোনা জেলার রুমেল (২৫)। এরা দুজনই বহিরাগত ও এক্সিলেন্ট সিরামিকস কারখানার শ্রমিক। জানা গেছে, তাঁরা পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে মারা যান।
অন্যদিকে, ভালুকার এক্সপেরিয়েন্স পোশাক কারখানার শ্রমিক আলামিন (২৫) অসুস্থ হয়ে মারা যান। তিনি ত্রিশাল উপজেলার বাসিন্দা। অন্যজন, এনভয় কারখানার শ্রমিক জাবেদ হোসেন (৩০)। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। কারখানায় কাজ করার সময় অসাবধানবশত ফ্লোরে পড়ে গিয়ে রডের আঘাতে তাঁর মৃত্যু হয়।
আজ শনিবার ও আগের দিন শুক্রবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধন ট্যাংক পরিষ্কার করতে নেমে দুই শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে আনা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, নিহত দুই শ্রমিক এক্সিলেন্ট সিরামিকস কারখানার নিয়মিত শ্রমিক না। তাঁরা দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন। আজ সকাল ১০টার দিকে ভালুকার সিডস্টোর এলাকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধনাগার ট্যাংক পরিষ্কার করার কাজ করছিলেন। শফিকুল প্রথমে ওই ট্যাংক পরিষ্কার করতে নামেন। কিন্তু ট্যাংকে নামার পর শফিকুলের কোনো সাড়া শব্দ না পেয়ে রুমেল তাঁকে বাঁচাতে ওই ট্যাংকে নামেন। পরে দুজনই ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন। বিষয়টি অন্যান্য শ্রমিকেরা টের পেয়ে তাঁদের দুজনকে ওই ট্যাংক থেকে উদ্ধার প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজি বলেন, বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনেরা আসলে তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপর দুই শ্রমিকের মৃত্যুর বিষয়ে তিনি বলেন, সকালে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকার পাকিস্তানি মিলে কাজে আসার পর আলামিন (২৫) নামে এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আলামিন হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
অন্যদিকে, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া এনভয় কারখানায় জাবেদ হোসেন ফ্লোরে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে রডে আঘাত লেগে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাবেদকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৮৬টি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
১ ঘণ্টা আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
২ ঘণ্টা আগে