Ajker Patrika

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১৭ বছর বয়সী কিশোরী মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড়সংলগ্ন হাসপাতাল রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল হক (৪৫) ওই উপজেলার বাসিন্দা।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ১৯ আগস্ট রাতে বারান্দার একটি কক্ষে ঘুমিয়েছিল ভুক্তভোগী ওই কিশোরী। রাত ৩টার দিকে কিশোরীকে ডেকে ঘুম থেকে জাগান এবং ধর্ষণ করেন নুরুল হক। ঘটনা গোপন রাখতে ভুক্তভোগী ও তার সৎমাকে নানা ধরনের ভয়ভীতি দেখান নুরুল। পরে ওই কিশোরীর সৎমা বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার রাতে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, কিশোরীর সৎমায়ের করা মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে ঢাকার বাড্ডা থানায় দস্যুতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দুই মামলায়ই তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত