
শেরপুরে ত্রিভুজ প্রেমের কারণে কলেজছাত্র সুমন হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার দুপুরে জেলা আদালতের সামনে এসব কর্মসূচি হয়। পরে দোষীদের দ্রুত সময়ে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত সুমনের বাবা নজরুল ইসলাম, মা কল্পনা বেগম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মামুনুর রহমান, সদস্যসচিব শাহনুর রহমান সাইম, মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, জামায়াত নেতা মোহাম্মদ আলী প্রমুখ।
এ সময় বক্তারা জানান, শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার হতদরিদ্র কৃষক মো. নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন এবং শহরের বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার শিক্ষক মো. আজিম উদ্দিনের মেয়ে আন্নি আক্তার একসঙ্গে পড়ার সুবাদে প্রেমের সম্পর্কে জড়ায়। কিন্তু আন্নি সুমনকে পাশ কাটিয়ে শহরের সজবরখিলা এলাকার পুলিশ সদস্য মো. ফোরকান আলীর ছেলে রবিনের সঙ্গেও সম্পর্ক গড়ে তোলে।
এদিকে আন্নি আক্তার গত ৪ নভেম্বর বিয়ের কথা বলে সুমনকে ডেকে রবিনের বাড়িতে নিয়ে হত্যা করে। এরপর কয়েকজনের সহযোগিতায় বাড়ির উঠানে তার লাশ মাটিচাপা দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে গত বছরের ১১ নভেম্বর রাতে রবিনের বাড়ির উঠানের সবজি মাচার নিচে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
ওই ঘটনায় দায়ের করা মামলায় রবিন, আন্নি ও তার বাবা আজিম মাস্টারকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন রবিনের বাবা-মা ও আন্নির মা। তাই দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান তাঁরা।
এ বিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের রাফি আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলাটির তদন্ত করছে। ইতিমধ্যে মামলার প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিকেও গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তে আরও নাম উঠে এলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
৪ মিনিট আগে
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি পাকা করার প্রতিশ্রুতি দিলেও পরে আর কোনো উদ্যোগ দেখা যায় না। শুষ্ক মৌসুমে হেঁটে চলাচল করা গেলেও বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। এতে দুর্ঘটনায় অনেকেই আহত হন। দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকা করার জন্য জনপ্রতিনিধিসহ সরকারি দপ্তরে দফায়...
২৫ মিনিট আগে
ফুলবাড়ি বাজার-সংলগ্ন একটি জমি নিয়ে চয়ন রাজভর ও একই গ্রামের আমিনুর ফকিরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার তারাবির নামাজের পর রাত সাড়ে ৯টার দিকে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের লোকজন সেখানে জড়ো হলে সংঘর্ষের মধ্যে কে বা কারা চয়ন রাজভর ও আমিনুর ফকিরকে ছুরিকাঘাত করে।
১ ঘণ্টা আগে
স্থানীয় বাসিন্দা রহিম দেওয়ান বলেন, ‘প্রায় দুই বছর ধরে এই কার্যক্রম চললেও তা বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। উপজেলা ও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবিলম্বে কারখানাটি বন্ধ করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
১ ঘণ্টা আগে