ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের বদলি প্রত্যাহার চেয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও সাধারণ জনগণ। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনগণের ব্যানারে এ কর্মসূচির পালন করা হয়।
মানববন্ধন শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করে তাঁরা। এ সময় তাঁরা আজকের মধ্যে ওই ইউএনওর বদলি প্রত্যাহার করে পুনর্বহালের দাবি জানান এবং যদি না করা হয় তাহলে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

এর আগে ৫ ডিসেম্বর হালুয়াঘাটের ইউএনও মো. এরশাদুল আহমেদকে ঈশ্বরগঞ্জ উপজেলায় বদলির প্রঙ্গাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাটে ইউএনওর দায়িত্ব পান এরশাদুল আহমেদ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইউএনও হালুয়াঘাটে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা উপজেলার উন্নয়নের স্বার্থে ইউএনওকে হালুয়াঘাটে পুনর্বহাল চাই। যদি আজকের রোববার ভেতরে বদলির আদেশ প্রত্যাহার করা না হয়, হালুয়াঘাটে জরুরি সেবা ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। আর আমাদের কার্যক্রম চলতেই থাকবে।’
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোফায়েল আহমেদ, জুলাকার নাঈন, শরিফুল হাসান রানা, আশরাফুল ইসলাম সোহান, আবিদা সুলতানা, আফরিন ডানা, মাশহুরা তাবাসসুম কাশফিয়া প্রমুখ।

প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, হরিপুর উপজেলার মেদিনী সাগর বিএম মহাবিদ্যালয়ে পরিচ্ছন্নতাকর্মী ও আয়া পদে নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। শুক্রবার ওই দুই পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে নিয়োগপ্রক্রিয়া চলাকালে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন ইউএনওর কার্যালয়ে...
১৭ মিনিট আগে
খুলনার পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন কর্মরত সহকারী শিক্ষক (গণিত) রাবেয়া বেগম (ছদ্মনাম)। এমপিওভুক্ত শিক্ষক হিসেবে তিনি সরকারের কাছ থেকে বেতন - ভাতা পাচ্ছেন । তবে তাঁর জমা দেওয়া শিক্ষক নিবন্ধন সনদটি ভুয়া বলে চিহ্নিত হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ( ডিআ
১ ঘণ্টা আগে
মুন্সিগঞ্জ সদর উপজেলায় পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
১ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছী উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০০টি পরিবারের মধ্যে ছাগল ও ছাগল পালনের উপকরণ বিতরণ করা হয়েছে। সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে দুটি ছাগল ও পাঁচটি ফ্লোর ম্যাট দেওয়া হয়।
১ ঘণ্টা আগে