
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৬ শিশু ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০ শিশু। বর্তমানে চিকিৎসাধীন আছে ৭৯ শিশু।
তিনি আরও বলেন, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত ১৭২ শিশু হাসপাতালে হামের চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৪ শিশু। এর মাঝে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
জেলার সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ফয়সল আহমেদ জানান, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ততটা বেশি নয়। হামে আক্রান্ত শিশুদের ৮০ শতাংশের বয়সই ৯ মাসের নিচে। তাদের হামের টিকা নেওয়ারই সময় হয়নি এখনো। বাকি শিশুদের মধ্যে ১০ শতাংশ হামের টিকার ১ ডোজপ্রাপ্ত এবং বাকি ১০ শতাংশ ২ ডোজপ্রাপ্ত।

নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
৬ মিনিট আগে
বাগেরহাটের রামপালে যুবলীগ নেতা ইখলাস গাজী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদারকে (৪৫) আটক করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বিকেলে উপজেলার গাববুনিয়া গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
৭ মিনিট আগে
হাসাহাসিকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শিক্ষকেরা মিটিয়ে দিলেও থামেনি ক্ষোভ। দুই ছাত্রীকে ‘বোন’ ডেকে ক্ষমা চাওয়ার পরও পরিকল্পিত হামলায় খুন হন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ। এ ঘটনায় দুই ছাত্রীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
৯ মিনিট আগে
ফটিকছড়িতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে রাস্তা দুর্ঘটনায় রবিউল হোসেন (২৪) নিহত হয়েছেন। দুর্ঘটনাবশত তার মোটরসাইকেল একটি বাসের সঙ্গে সংঘর্ষে ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ১ জুন, দুপুরে। দুর্ঘটনায় অপর আরোহী সাজ্জাত হোসেন আহত হয়েছেন।
১১ মিনিট আগে